69820b7b1460a_IMG-20260203-WA0307
ফেব্রুয়ারি ০৩, ২০২৬ রাত ০৮:২২ IST

তেল ছাড়া বানিয়ে ফেলুন আলুর দম

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শীতকালে নতুন আলুর দম ভীষণই প্রিয় সকলের। মাঝে মধ্যেই রান্না হয় অনেকের বাড়িতে। তেল দিয়ে তো প্রায়ই রান্না হয়ে থাকে। তবে এই আলুর দম এবার বানিয়ে ফেলতে পারেন তেল ছাড়া। স্বাদে কোনোভাবেই হেরফের হয়না। বরং তেলটা অতিরিক্ত শরীরে ঢোকেনা। শুধু সঠিক কায়দা জানতে হবে।

উপকরণ -

কেজি ছোট আলু
১০০ গ্রাম কড়াইশুঁটি
১ কাপ টম্যাটোকুচি
২ চা চামচ আদাবাটা
১৫০ গ্রাম টক দই
২ টি শুকনো লঙ্কা
২ টেবিল চামচ কাঁচালঙ্কাকুচি
১ চা চামচ হলুদগুঁড়ো
১ চা চামচ শুকনো লঙ্কাগুঁড়ো
১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
আধ চা চামচ গরমমশলাগুঁড়ো
১ টেবিল চামচ গোটা জিরে
নুন, চিনি স্বাদমতো
১টি লেবু
দেড় চা চামচ সর্ষে বাটা

রন্ধন প্রণালী -

জিরে আর শুকনো লঙ্কা শুকনো তাওয়ায় ভেজে মিক্সিতে বেটে নিন। এবার একটি বাটিতে দইয়ের সঙ্গে কাঁচালঙ্কাকুচি আরর জিরে-লঙ্কার মিশ্রণ মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এ বার কড়াইতে জল ফুটিয়ে তার মধ্যে টম্যাটো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ মিশিয়ে ফুটিয়ে নিন। টম্যাটো সেদ্ধ হয়ে গেলে তাতে মিশিয়ে নিন সর্ষেবাটা, গোলমরিচগুঁড়ো, ধনেগুঁড়ো, গরমমশলাগুঁড়ো, আদবাটা দিয়ে খানিক ক্ষণ কষিয়ে নিন। তার পর সেদ্ধ আলু আর কড়াইশুঁটি দিয়ে আরও খানিকটা জল দিন। ঢাকা দিয়ে রান্না করুন মিনিট দশেক। ঝোল শুকিয়ে এলে মিশিয়ে রাখা টক দইয়ের মিশ্রণ দিয়ে নাড়াচাড়া করে নিন। শেষে গ্যাসের আঁচ বন্ধ করে উপর থেকে লেবুর রস ছড়িয়ে ভাল করে মিশিয়ে নিন।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের