নিজস্ব প্রতিনিধি, কলকাতা - টলিউডে নতুন কনফেডারেশন গঠনের ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার আবহে বৃহস্পতিবার টেকনিশিয়ান স্টুডিও চত্বরে টেকনিশিয়ানদের বৈঠক ঘিরে অশান্তির ঘটনা ঘটে। অভিযোগ, ফেডারেশনের ম্যানেজার গিল্ডের সম্পাদক মহম্মদ হাসান এবং সহ-সম্পাদক বাবাই পদত্যাগ করতে অস্বীকার করায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ইট ও ডিম ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এই ঘটনায় কয়েকজন টেকনিশিয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেতা তথা বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ দাবি করেন, টেকনিশিয়ানদের একটি বড় অংশ নিজেদের দীর্ঘদিনের দাবি-দাওয়া নতুন সরকারের কাছে তুলে ধরার উদ্দেশ্যে সেখানে একত্রিত হয়েছিলেন। তাঁর অভিযোগ, সেই সময় কিছু বহিরাগত ব্যক্তি, যাঁদের সঙ্গে টালিগঞ্জের চলচ্চিত্র শিল্পের কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই, তাঁরা পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন।
রুদ্রনীল বলেন, “এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। শিল্পের উন্নয়ন এবং কর্মীদের স্বার্থ নিয়ে আলোচনা করার পরিবেশ নষ্ট করার চেষ্টা হয়েছে।”

টলিউডের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিজেপি বিধায়ক। তাঁর বক্তব্য, বর্তমান সরকারের হাত ধরে বাংলা চলচ্চিত্র শিল্প তার হারানো ঐতিহ্য ও গৌরব ফিরে পাবে। দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও অভিযোগ নতুন সরকারের সামনে তুলে ধরতে চাইছেন টলিউডের শিল্পী ও টেকনিশিয়ানরা।
তিনি আরও বলেন, আগামী দিনে ইন্ডাস্ট্রিতে সকলের ব্যক্তিগত মতামতকে গুরুত্ব দেওয়া হবে। কিছু সাধারণ নিয়ম ও শৃঙ্খলা মেনে চলতে হলেও, তা কারও কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না বলেই তাঁর বিশ্বাস।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের