নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বাস্থ্য সচেতনতার কারণে কাঁচা সবজি খাওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। বিশেষ করে স্যালাডের জনপ্রিয়তা বর্তমান প্রজন্মের কাছে অনেক বেশি। তবে সব সবজি কাঁচা খাওয়া শরীরের পক্ষে সমান উপকারী নয়। বিশেষজ্ঞদের মতে, কিছু সবজি রান্না না করে খেলে শরীরে জীবাণু ও ক্ষতিকর উপাদান প্রবেশ করতে পারে, যা নানা রোগের কারণ হতে পারে।
চিকিৎসকদের পরামর্শ, কাঁচা সবজি খাওয়ার আগে অবশ্যই তা ভাল করে ধুয়ে নেওয়া উচিত। কিছু ক্ষেত্রে হালকা রান্না করে খেলে পুষ্টিগুণ বজায় থাকার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও অনেকটাই কমে যায়।
পালংশাক - বিশেষজ্ঞদের মতে, এতে ই. কোলাইয়ের মতো ব্যাক্টেরিয়া ও বিভিন্ন পরজীবীর ডিম লুকিয়ে থাকতে পারে। ভাল করে ধুলেও অনেক সময় এগুলি পুরোপুরি দূর হয় না। কাঁচা পালংশাক খেলে ডায়ারিয়া, পেটের সংক্রমণ ও হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই পালংশাক রান্না করে খাওয়াই সবচেয়ে নিরাপদ।
বাঁধাকপি - বিশেষজ্ঞদের মতে, স্যালাডে কাঁচা বাঁধাকপি খাওয়ার অভ্যেস থাকলেও এতে জীবাণু, কীটনাশকের অবশিষ্টাংশ থাকতে পারে। এগুলি শরীরে প্রবেশ করলে গুরুতর সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। বিশেষ ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের সমস্যাও দেখা দিতে পারে। তাই বাঁধাকপি রান্না করে খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বেগুন - বিশেষজ্ঞদের মতে, এটিতে প্রাকৃতিকভাবে গ্লাইকোঅ্যালকালয়েড নামের এক ধরনের উপাদান থাকে। যা বেশি পরিমাণে শরীরে গেলে অস্বস্তি তৈরি করতে পারে। এই উপাদান গাছকে পোকার আক্রমণ থেকে রক্ষা করে। তবে রান্না করলে এর প্রভাব অনেকটাই কমে যায় এবং বেগুন হজম করাও সহজ হয়। তাই কাঁচা নয়, রান্না করেই বেগুন খাওয়া ভালো।
বিশেষজ্ঞদের মতে, কিছু সবজি কাঁচা খাওয়ার ক্ষেত্রে যথাযথ পরিষ্কার-পরিচ্ছন্নতা না মানলে সংক্রমণ বা হজমজনিত সমস্যার ঝুঁকি বাড়তে পারে। তাই কিছু সবজি রান্না করে খাওয়াই বেশি নিরাপদ বলে মনে করা হয়।
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের