6a2415d8479cb_IMG-20260606-WA0032
জুন ০৬, ২০২৬ বিকাল ০৬:১৬ IST

স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন সুদীপ্তা! ‘হারাধনের দশটি ছেলে’ নিয়ে বিস্ফোরক বার্তা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টলিপাড়ায় যেন থামছেই না বিতর্কের ঝড়। আরজি কর কাণ্ডে ফেডারেশনকে ঘিরে ওঠা একাধিক প্রশ্নের মাঝেই গ্রেফতার হয়েছেন ফেডারেশনের প্রভাবশালী নেতা স্বরূপ বিশ্বাস। এই ঘটনাকে কেন্দ্র করে ফের সরব অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় তার এক পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা।

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর নিজের ফেসবুক পোস্টে সুদীপ্তা চক্রবর্তী লেখেন, "শিরদাঁড়া ছিল ওঁদের, মেরুদণ্ড ছিল ওঁদের, আজও আছে।" পাশাপাশি তিনি উল্লেখ করেন জনপ্রিয় নাটক হারাধনের দশটি ছেলের প্রসঙ্গ। তার বক্তব্যে স্পষ্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে যাঁরা শুরু থেকেই সরব ছিলেন, তাঁদের লড়াই এখনও থেমে যায়নি।

আরজি কর ঘটনার পর টলিউডের একাংশ যখন প্রতিবাদের পথে নেমেছিল, তখনই শিল্পীমহলের মধ্যে মতবিরোধও প্রকাশ্যে আসে। সেই সময় ফেডারেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন একাধিক শিল্পী। সুদীপ্তাও তাদের মধ্যে অন্যতম ছিলেন। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর তার এই পোস্টকে অনেকেই সেই দীর্ঘ আন্দোলনের ধারাবাহিক বার্তা হিসেবেই দেখছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। কেউ তার বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ ভিন্ন মতও প্রকাশ করেছেন। তবে একথা স্পষ্ট, টলিপাড়ার এই বিতর্ক এখনও শেষ হয়নি।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের