নিজস্ব প্রতিনিধি , তেহরান - ইরানের ওপর ইজরায়েলের এয়ার স্ট্রাইকে ফের এক হৃদয়বিদারক চিত্র। সুরের আঙিনায় পরপর আছড়ে পড়ল কামানের গোলা। যেখানে থেকে সঙ্গীত নিয়ে ভবিষ্যতে গড়বে বলে স্বপ্ন দেখেছিল বহু শিশু। আজ সেই প্রিয় স্কুল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছে অনেকের স্বপ্ন।
তেহরানের পূর্ব অংশে ছিল হোনিয়াক মিউজিক অ্যাকাডেমি। সেখানেই প্রতিদিন বেজে উঠত পারস্যের সেতার, সন্তুরের সুর। সেই স্কুল এখন শুধুই ধুলো আর ভাঙা ইটের স্তূপ। দু’বছর আগে সঙ্গীতশিল্পী হামিদরেজা আফারিদেহ ও তার স্ত্রী শেইদা এবাদাতদৌস্ত নিজেদের সমস্ত সঞ্চয় দিয়ে এই স্কুল গড়ে তুলেছিলেন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে। তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে। যেখানে ছিল প্রায় ২৫০ জন ছাত্রছাত্রী। শুধু ছোট্ট বাচ্চারা নয় , প্রবীণরাও এখানে গানবাজনা করতে আসতেন। সকলের জন্য খোলা ছিল এই স্কুলের দরজা।
গত ২৩ শে মার্চ গোলা আছড়ে পড়েছিল এই আনন্দ নিকেতনে। স্কুলে কেউ না থাকায় প্রাণহানি হয়নি ঠিকই তবে স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে নির্মাতা সহ সকলের। হামিদরেজা বলেছেন , "আমার জীবনসঙ্গী ও আমি মিলে গত ১৫ বছরের কঠোর পরিশ্রমে যে সমস্ত সম্পত্তি ও সম্পদ গড়ে তুলেছিলাম তা রাতারাতি ধ্বংস হয়ে গেল। সব শেষ হয়ে গেল।"
তিনি আরও বলেছেন , "আমরা দেখতে পাচ্ছিলাম আকাশ ভরে আছে পুরু ধোঁয়ায়। এতই ঘন ধোঁয়া যে কিছুই দেখতে পাচ্ছিলাম না। পরে অবশ্য সবটা পরিষ্কার হয়ে যায়। কোনো বাদ্যযন্ত্র অবশিষ্ট নেই। সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এমনকি অডিও সিস্টেমও নেই। এমনকি স্টুডিওর জানালা উড়ে গেছে। দেওয়াল ভেঙে পড়েছে।"
উল্লেখ্য , এই মিউজিক স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, বহু ছাত্রছাত্রীর কাছে এটি ছিল দ্বিতীয় বাড়ির মত। এখানে তারা শুধু গান শিখত না, পেত নিরাপত্তা, স্বস্তিসহ একপ্রকার পারিবারিক পরিবেশ। সব শেষ হওয়ায় বহু ছাত্রছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত। একইসঙ্গে প্রায় ২০-২৫ জন শিক্ষক ও কর্মচারী কাজ হারিয়েছেন। যদিও ইজরায়েলের সেনার দাবি , ওই এলাকার একটি ঘাঁটিতে আক্রমণ চালানো হয়েছিল। মিউজিক স্কুলে হামলা করা হয়নি।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...