69db23bbd59df_WhatsApp Image 2026-04-12 at 10.01.37 (1)
এপ্রিল ১২, ২০২৬ দুপুর ০২:০৬ IST

সন্ধ্যের জলখাবারে নতুন স্বাদের ছোঁয়া, সহজেই বাড়িতে নিন চিজি পনির - ওটস বলস

নিজস্ব প্রতিনিধি , কলকাতা – ব্যস্ত দিনের শেষে সন্ধ্যেবেলায় হালকা জলখাবারের চাহিদা তো প্রায় প্রত্যেক বাড়িতেই থাকে। আর সেই চাহিদা মেটাতে ঘরোয়া কিছু উপকরণেই সহজে তৈরি করে নিন চিজি পনির-ওটস বলস। বাড়ির সকলের জন্য উপযোগী এই স্ন্যাকস যেমন স্বাস্থ্যকর, তেমনই বেশ মুখরোচক। স্বাদ ও পুষ্টির মেলবন্ধনে অল্প সময়েই প্রস্তুত করা যায় এই চিজি বলস।    

উপকরণ - পনির ১৫০ গ্রাম, ওটস গুঁড়ো ২ কাপ, সেদ্ধ আলু ১টি, ১টি গাজর কুচি, ১টি ক্যাপসিকাম কুচি, চিজ কিউব ৩–৪টি, লবণ (স্বাদমতো), গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ,চিলি ফ্লেক্স ১চা চামচ, সাদা তেল পরিমাণমত

কীভাবে তৈরি করবেন ?

প্রথমে একটি বড় পাত্রে পনির গ্রেট করে নেবেন। তারপর পনিরের মধ্যে গুঁড়ো করা ওটস আর সেদ্ধ আলু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর গাজর কুচি ,ক্যাপসিকাম কুচি ওই মিশ্রণের  দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। যাতে সব উপকরণ সমানভাবে মিশে যায়। এবারে স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স যোগ করে দেবেন। মিশ্রণটি পুরোটা তৈরি হয়ে গেলে ৫ - ১০ মিনিটের জন্য ঢেকে রেখে দিন।

এরপর মিশ্রণের ঢাকা খুলে সেটা থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে ছোট বলের আকার দিয়ে দেবেন। প্রতিটি বলের মধ্যে একটু করে চিজ ভরে দিন। এইভাবে চিজ ভরে সব বলগুলি তৈরি করে নেবেন। সব বলস তৈরি হয়ে গেলে একটি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিন। তেল গরম হলে চিজি বলসগুলোকে সোনালি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে গরম গরম টমেটো সস বা পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন চিজি পনির-ওটস বলস।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের