69736b41a3df5_c4a51ce5-698d-4cfb-896c-7acbf48ef49a
জানুয়ারী ২৩, ২০২৬ রাত ০৯:৩৩ IST

সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে বাংলার গ্রামীণ লোকসংস্কৃতি , প্রাণ ফেরাতে নয়া উদ্যোগ প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি , আগরতলা - সময়ের স্রোতে হারিয়ে যেতে বসেছে বাংলার গ্রামীণ স্বাদ, শিল্প ও লোকসংস্কৃতির বহুমূল্য ঐতিহ্য। আধুনিকতার চাপে ধীরে ধীরে বিস্মৃতির আড়ালে চলে যাচ্ছে একসময় ঘরে ঘরে চর্চিত পিঠে-পুলি, গ্রামীণ রান্না, আলপনার নকশা ও লোকজ সংস্কৃতির আত্মা। সেই হারিয়ে যেতে বসা শিকড়ে নতুন করে প্রাণ ফেরাতেই এক ব্যতিক্রমী আর উদ্ভাবনী উদ্যোগ নিল অমরপুর আর.ডি. ব্লক।

হারিয়ে যাওয়া গ্রামীণ খাবার, আলপনা আর সংস্কৃতি বিষয়কে কেন্দ্র করে এই প্রতিযোগিতা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন করে তুলে ধরার এক আন্তরিক প্রয়াস। ভাপা, পাটিসাপটা, চিতই, দুধ-পুলি সহ নানা স্বাদের পিঠের ঘ্রাণে আর চোখ ধাঁধানো আলপনার নকশায় যেন ফিরে এল একদিনের জন্য পুরনো দিনের গ্রামবাংলা। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রঞ্জিত দাস, সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল দাস, জেলা অতিরিক্ত আধিকারিক, বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধিরা, বিএসসি চেয়ারম্যান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

স্থানীয় বিধায়ক রঞ্জিত দাস

স্থানীয় বিধায়ক রঞ্জিত দাস জানিয়েছেন, "আজ আমাদের ৩টে প্রোগ্রাম করা হয়েছে। এই ধরনের উদ্যোগের মাধ্যমেই হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা সম্ভব। ভবিষ্যতে আবারও এমন কর্মসূচি ধারাবাহিকভাবে বজায় রাখার ইচ্ছা আছে।"

TV 19 Network NEWS FEED

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্তে নেমে জানা গেল রহস্য

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্ত...

এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্ষ, আহত ১২ জন

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্...

খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে ভাইরাল ব্রাজিলের দম্পতি

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে...

বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ নাহিদ ইসলামের

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ...

প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের মণ্ডপেই সম্পর্ক শেষ করলেন পাত্রী

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের ম...

শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে।&nbsp...