6a25586eb2ca8_IMG_20260607_170803
জুন ০৭, ২০২৬ বিকাল ০৫:৫৩ IST

"সিনেমায় কাজ পেতে ২১ হাজার টাকা দিতে হয়েছিল!" টলিপাড়ায় বিস্ফোরক অভিযোগ দীপঙ্কর রায়ের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফেডারেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে টলিপাড়ায় কাটমানি, কাজ না দেওয়া এবং হেনস্থার অভিযোগ আরও জোরালো হচ্ছে। স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর একের পর এক শিল্পী ও কলাকুশলী মুখ খুলছেন। এবার বিস্ফোরক অভিযোগ তুললেন দীর্ঘদিনের অভিজ্ঞ রূপটানশিল্পী তথা অভিনেত্রী অহনা দত্তের স্বামী দীপঙ্কর রায়।

দীপঙ্করের অভিযোগ, শুধু স্বরূপ বিশ্বাসকে ধরে কোন লাভ নেই। অনেক বড় মাথা রয়েছে এখানে। তার অধীনে একাধিক ঘনিষ্ঠ সহযোগী কাজ করতেন বলে দাবি করেন দীপঙ্কর। তারা বাপি মালাকারের হয়ে কাজ করতেন। তাদের একটি নির্দিষ্ট দল রয়েছে যারা কাটমানি নিতেন বলে অভিযোগ করেন দীপঙ্কর। দীপঙ্কর আরও দাবি করেন, আমি একটি ধারাবাহিকে কাজ করছিলাম। সে সময় একটি সিনেমায় কাজের সুযোগ আসে। অনুমতি চেয়েছিলাম। তার পরিবর্তে হুমকি তো ছিলই, পাশাপাশি আমার থেকে ২১ হাজার টাকা ক্যাশ নেওয়া হয়েছিল। কিন্তু কোন রসিদ দেওয়া হয়নি। আমাদেরও দোষ রয়েছে কারণ সে সময় আমরা কোন রকম প্রতিবাদ করতে পারিনি। শুধু যে কাটমানির অভিযোগ করেছেন তা নয় দীপঙ্কর এও দাবি করেন, তাকে একাধিকবার কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে কথাবার্তা চূড়ান্ত হওয়ার পরো শেষ মুহূর্তে কাজ হাতছাড়া হয়েছে। এই অভিযোগের বিষয়ে বাপি মালাকারের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এই পরিস্থিতিতে অভিনেত্রী অহনা দত্তের প্রতিক্রিয়া কী সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে দীপঙ্কর জানান, অহনা সদ্য অভিনয় জগতে নিজের ক্যারিয়ার শুরু করেছে। তাই তাকে এই ধরনের রাজনৈতিক টানাপোড়ন এবং বিতর্ক থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছি।

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর টলিপাড়ার অন্দরের দীর্ঘদিনের নানা অভিযোগ সামনে আসতে শুরু করেছে । শিল্পী ও কলাকুশলীদের একাংশের দাবি, দীর্ঘদিনের এই অভিযোগগুলি নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হোক।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের