নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্ন্যাক্সের মধ্যে পাপড়ি চাট ভীষণই জনপ্রিয়। পাপড়ি চাট যেমন সুস্বাদু তেমনই পেট ভরার মত একটি খাবার। পাপড়ি চাটে কিছু জিনিস থাকবেই। যেমন আলু , দই , ঝুড়িভাজা , চাটনি। তবে এবার পাপড়ি চাটে যোগ করুন কর্ন। যা এককথায় অসাধারণ লাগবে। তবে প্রথমে বানাতে হবে। তারপর চেখে দেখতে হবে। ঘরে অতিথি এলে তাকেও বানিয়ে দিতে পারেন।
কর্ন পাপড়ি চাট -
ভুট্টার দানা ছাড়িয়ে সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নিন। আবার একটি পাত্রে সিদ্ধ ভুট্টা, সামান্য মাখন, স্বাদমতো নুন, লঙ্কাগুঁড়ো, চাটমশলা, গোলমরিচ আর লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কর্ন চাট। এ বার একটি থালার উপর পাপড়ি সাজিয়ে তার উপর তার উপর কর্ন চাট ছড়িয়ে দিন। উপর থেকে ছড়িয়ে দিন টক-ঝাল-মিষ্টি চাটনি।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের