নিজস্ব প্রতিনিধি , কলকাতা - লুচি পরোটা খেতে সকলেই ভীষণই ভালোবাসে। যেকোনো সময়ই গরম গরম লুচি পরোটা হলে জমে যায়। পরোটা বা লুচি সম্পূর্ণ নির্ভর করে ময়দা মাখার ওপর। একাধিক সবজি দিয়ে পরোটা বানানো যায়। অনেক কিছুর পরোটা হয়। এবার বানিয়ে ফেলুন পালং ওটস পরোটা। যা স্বাদ ও স্বাস্থ্যে ভীষণই উপকারী।
পালং - ওটস পরোটা -
পালং শাকে ক্যালোরি খুব কম থাকে। পাশাপাশি, এতে আয়রন এবং ভিটামিনও থাকে প্রচুর। পালং শাক ভাপিয়ে বা পেস্ট করে ওটসের গুঁড়ো বা আটার সঙ্গে মেখে পরোটা বানান। মশলা হিসাবে দিতে পারেন, রসুন, কাঁচালঙ্কা, ধনেপাতা ইত্যাদি। এই পরোটা পুষ্টিকর তো বটেই। সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। ওটসে থাকা ফাইবার হজম শক্তি বৃদ্ধিতে, কোলেস্টেরল কমাতে এবং মেদ ঝরাতে সাহায্য করে। চাইলে পালংশাক এবং ওটসের লেচিতে তরকারির পুরও দিতে পারেন।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের