নিজস্ব প্রতিনিধি, থাইল্যান্ডে – বুধবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল থাইল্যান্ড। চলন্ত ট্রেনের ওপর আচমকা ভেঙে পড়ে একটি কনস্ট্রাকশন ক্রেন। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের। গুরুতর আহত আরও ৮০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সূত্রের খবর, এদিন সকাল ৯:০৫ মিনিট নাগাদ দেশের উত্তর-পূর্বের উবোন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক থেকে যাচ্ছিল ট্রেন। ব্যাঙ্কক থেকে ২৩০ কিমি দূরে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় ট্রেনটি পৌঁছতেই আচমকা ভেঙে পড়ে ক্রেন। ক্রেনের ধাক্কায় লাইনচ্যুত হয়ে ট্রেনে আগুন ধরে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, উদ্ধারকারী দল।
আগুন নিভিয়ে দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২২ জনের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ৮০ জনকে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কীভাবে গোটা ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...