698a11179c967_IMG-20260209-WA0496
ফেব্রুয়ারি ০৯, ২০২৬ রাত ১০:২৪ IST

সামান্য উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন মোজারেলা চিজ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পিৎজার দৌলতে মোজারেলা নামটা সকলের পরিচিত। বাড়ির খুদে থেকে বড় , কমবেশি সবাই এই চিজ় খেতে ভালবাসেন। টিফিনে স্যান্ডউইচের পুরে এই চিজ মিশিয়ে দিলেই স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। বাজার থেকে তো সকলেই চিজ কিনে আনেন। তবে এবার নামমাত্র উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মোজারেলা চিজ।

উপকরণ -

২ লিটার ফুল ফ্যাট মোষের দুধ
৩ টেবিল চামচ ভিনিগার
স্বাদমতো নুন

রন্ধন প্রণালী -

প্রথমে দুধ খানিকটা গরম করে নিন। খুব বেশি গরম করলে হবে না। এমন ভাবে গরম করুন যাতে গরম দুধে আঙুল দিয়ে ৫ সেকেন্ড অপেক্ষা করলেও হাত পুড়বে না। এমন সময়ে তাতে মিশিয়ে দিন ভিনিগার। দুধ ভাল করে না ফুটলে আরও একটু ভিনিগার মেশাতে পারেন। এ বার দুধ পুরোপুরি কেটে গেলে তা দশ মিনিট ঢেকে রেখে দিন। তার পর ঢাকা খুলে ছানার মতো মিশ্রণটি জল থেকে আলাদা করে নিন। অতিরিক্ত জল হাত দিয়ে চিপে ফেলে দিন। এ বার একটি ফ্রায়িং প্যানে ছানা দিয়ে খানিকটা গরম করে নিন। এই সময় ছানার মিশ্রণে স্বাদমতো নুন মিশিয়ে দিন। মিনিট তিনেক পর গোটা মিশ্রণটি বরফ জলে ঢেলে দিন। খানিক পরে তুলে নিলেই তৈরি হয়ে যাবে মোজারেলা চিজ। 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের