নিজস্ব প্রতিনিধি, খাইবার পাখতুনখোয়া প্রদেশ - বিশ্বের দরবারে জঙ্গিদের আঁতুড়ঘর হিসেবে পরিচিত পাকিস্তান। এবার নিজের দেশেই হামলা চালাল জঙ্গিরা। শুক্রবার পাকিস্তানের এক বিয়েবাড়িতে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। আহত ২৫ জন। মুহূর্তের মধ্যে বিয়েবাড়ি পরিণত হল শশ্মানবাড়িতে।
সূত্রের খবর, এদিন উত্তর-পশ্চিম পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি বিয়েবাড়ি ছিল। অতিথিদের মধ্যে মিশেছিল হামলাকারী। নাচ ছিলেন অতিথিরা। ঠিক সেই সময় পোশাকের আড়ালে লুকিয়ে রাখা বোমা আচমকা ফাটিয়ে দেয় সে। বিস্ফোরণে ধরে পড়ে বিয়েবাড়ির ছাদ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল।
বিয়েবাড়ির ছাদ ধসে যাওয়ায় ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা মানুষদের উদ্ধার করতে একটু বেগ পেতে হয়েছিল। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ২৫ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখনও পর্যন্ত এই হামলার দায়স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী। প্রাথমিক ভাবে অনুমান, হামলার নেপথ্যে রয়েছে তেহরিক-ই-তালিবান।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...