নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিভিন্ন পদে ৩০ জনকে নেবে রাইটস। এটি কেন্দ্রের রেল মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা।
শূন্যপদের বিন্যাস - ভ্যাকেন্সি নাম্বার RG/06/26 : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ( লিগাল ) ৪ টি ( সাধারণ ২ , তপশিলি জাতি ১, ওবিসি ১ ) ।
শিক্ষাগত যোগ্যতা - অন্তত ৬০ শতাংশ ( তপশিলি, ওবিসি, দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০ শতাংশ ) নম্বরসহ আইনে স্নাতক। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুবছরের কাছের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স :- ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম :- ৪০,০০০ - ১,৪০,০০০ টাকা।
ভ্যাকেন্সি নাম্বার RG/08/25 : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ( ফিন্যান্স ) ১১ টি ( সাধারণ ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ৩, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১ )। এর মধ্যে ২ টি শূন্য পদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।
শিক্ষাগত যোগ্যতা :- চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যাকাউন্ট্যান্ট। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম :- ৪০,০০০ - ১,৪০,০০০ টাকা।
ভ্যাকেন্সি নাম্বার RG/07/26 : অ্যাসিস্ট্যান্ট ( এইচআর ) ১৫টি ( সাধারণ ৮, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ২ )। এর মধ্যে ২ টি শূন্য পদ প্রাক্তন সমর্কর্মীদের জন্য সংরক্ষিত।
শিক্ষাগত যোগ্যতা :- অন্তত ৫০ শতাংশ ( তপশিলি, ওবিসি, দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪৫ শতাংশ ) নম্বর সহজে কোন শাখায় স্নাতক।
বয়স :- ৩০ বছরের মধ্যে হতে হবে।
বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
অনলাইন দরখাস্ত জমা করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: WWW.rites.com প্রার্থী চালু ই-মেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে ২৭ শে এপ্রিল পর্যন্ত।
ফি বাবদ দিতে হবে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ৩০০ টাকা ( তপশিলি, দৈহিক প্রতিবন্ধী ও আর্থিকভাবে অনগ্রসরদের ক্ষেত্রে ১০০ টাকা ) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে ৬০০ টাকা ( তপশিলি, দৈহিক প্রতিবন্ধী ও আর্থিকভাবে অনগ্রসরদের ক্ষেত্রে ৩০০ টাকা )।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...