নিজস্ব প্রতিনিধি, তামিলনাড়ু – শ্রীলঙ্কায় তাণ্ডবলীলা চালিয়ে এবার ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে ‘দিটওয়া’। রবিবার ‘দিটওয়া’ আছড়ে পড়তে পারে তামিলনাড়ু-পুদুচেরী-দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কাছে। লাল সতর্কতা জারি তামিলনাড়ুতে। একাধিক স্কুল, কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে।
হাওয়া অফিস সূত্রে খবর, শ্রীলঙ্কার উপকূল ধরে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে ‘দিটওয়া’। সূত্রের খবর, তৈরি করা হয়েছে প্রায় ৬ হাজার রিলিফ ক্যাম্প। পেরামবালুর, নাগাপাত্তিনাম, কাল্লাকুরিচি, পুদুচেরি–সহ একাধিক এলাকার স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যটক ও মৎস্যজীবীদের সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।
মৌসম ভবনের আধিকারিক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, শনিবার থেকে রবিবার ভোর পর্যন্ত তামিলনাড়ু ও পুদুচেরীর উপকূলে ঝড়ের গতি হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ ৭০ থেকে ৮০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ৯০ কিলোমিটারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ুতে। ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...