69db51970105d_WhatsApp Image 2026-04-12 at 13.27.32
এপ্রিল ১২, ২০২৬ দুপুর ০২:০৯ IST

রবিবারে জমজমাট লাঞ্চ , ঘরেই বানান রেস্তোরাঁ-স্টাইল ফিশ কোফতা কারি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা – রবিবারের স্পেশাল লাঞ্চ মানেই বাড়িতে মাংসের আয়োজন তো হবেই । তবে স্বাদে একটু বদল আনতে চান ? তাহলে মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন একেবারে অন্যরকম, রেস্তোরাঁ-স্টাইল একটি রেসিপি। পরিচিত রান্নার বাইরে গিয়ে নতুন কিছু ট্রাই করতে চাইলে তৈরি করুন ফিস কোফতা কারি।

উপকরণ -

কোফতার জন্য: 
রুই মাছ সেদ্ধ , সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, লবণ , গরম মশলা, সামান্য বেসন বা কর্নফ্লাওয়ার, সরষের তেল

কারির জন্য: 
তেল, তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি (নিজের মত), গরম মশলা, ধনেপাতা

রন্ধন প্রণালী -

প্রথমে রুই মাছ সেদ্ধ করে কাঁটা বেছে নেবেন। এরপর মাছের সঙ্গে সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, স্বাদমতো লবণ আর গরম মশলা মিশিয়ে ভালো করে মেখে নিন। মিশ্রণটি ১০ মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন। তারপর মিশ্রণটি থেকে ছোট ছোট বলের আকারে কোফতা তৈরি করে নিন।

এবারে কড়াইতে কোফতা ভাজার মতো সরষের তেল গরম করতে বসিয়ে দিন। তেল গরম হয়ে গেলে কোফতাগুলোকে ডিপ ফ্রাই করে সোনালি করে তুলে রাখবেন। অন্যদিকে কড়াইতে তেল গরম করে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিন। তারপর তেলে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষাতে থাকুন। এরপর আদা-রসুন বাটা আর টমেটো বাটা দিয়ে মশলাটা আবারও কষিয়ে নিন।

এবারে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে যতক্ষণ না তেল ছাড়ে।এরপর কষানো মশলার মধ্যে প্রয়োজনমতো জল দিয়ে ফুটতে দিন। গ্রেভি ফুটে উঠলে তাতে ভাজা কোফতাগুলো দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করুন। যাতে কোফতাগুলো মশলার স্বাদ টেনে নেয়। সবশেষে গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু ফিস কোফতা কারি।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের