6a1ab4bfcbc36_IMG_20260530_152655
মে ৩০, ২০২৬ দুপুর ০৪:৪৪ IST

রবীন্দ্রসদনে স্বজনপোষণ! তোচন ঘোষের বিস্ফোরক দাবির পাল্টা মন্তব্য সংগীতশিল্পী শ্রীরাধার

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে পালাবদলের পর একের পর এক বিস্ফোরক দাবি উঠে আসছে ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকে। এবার তৃণমূলের গায়ক তথা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে উঠে এল এক বিস্ফোরক অভিযোগ। অভিযোগ জানিয়েছেন কলকাতার জনপ্রিয় ইভেন্ট ম্যানেজার তোচন ঘোষ। ইতিমধ্যেই গড়িয়াহাট থানায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইভেন্ট ম্যানেজার।

সূত্রের খবর, তোচন ঘোষ বলেন, রবীন্দ্রসদনের যাবতীয় অনুষ্ঠান কার ইশারায় চলবে তা ঠিক করতেন ইন্দ্রনীল সেন নিজে। শুধু তাই নয় সংস্কৃতি উৎসবের মঞ্চে অন্য শিল্পীদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, ইন্দ্রনীলের সুরে গান গাইতে চরম চাপ দেওয়া হতো বলেও জানিয়েছেন তিনি। ইন্দ্রনীলের কাছের মানুষ ছাড়া অন্য কোনো ভালো শিল্পী সেখানে সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগই পেতেন না। বছরের পর বছর ধরে এই স্বজনপোষণ ও অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ইভেন্ট ম্যানেজার তোচন ঘোষ।

এই ঘটনা প্রসঙ্গে তোচন ঘোষ এক বিস্ফোরক দাবি করেন, তাঁর দাবি, তিনি সংগীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানতে চেয়েছিলেন কেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং ইন্দ্রনীলের সুরে গান গাইলেন? তোচন ঘোষের কথায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় নাকি স্বীকার করেছেন যে তাঁর ওপর প্রচণ্ড প্রেশার তৈরি করা হয়েছিল। জোর করেই নাকি ইন্দ্রনীল সেন তাঁকে দিয়ে ওই গান গাইয়েছিলেন।

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় বলেন , গত ৪০ বছর ধরে গান করছি। দল বা রাজনৈতিক রং দেখে কোনোদিন গান করিনি। যাঁরা গান গাইতে ডাকেন তাঁরা যোগ্যতা এবং সাধনা দেখেই ডাকেন। নতুনদের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। কে কী প্রশ্ন তুলছেন, তা তাঁদের নিজেদের দায়িত্বে তুলছেন এই বিষয়ে আর নতুন করে কিছু বলার নেই।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের