নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - ডিউটি সেরে ফেরার পথে রাতের অন্ধকারে মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির চেষ্টা। চিৎকার করে বেঁচে যান মহিলা। অভিযুক্ত পালিয়ে যাওয়ার পর থানায় অভিযোগ দায়ের করে তরুণী। তদন্তে নেমে ঘটনার আড়াই সপ্তাহ পর অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করল পুলিশ।
সূত্রের খবর , মহিলা চিকিৎসক বেঙ্গালুরুতে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। ১৬ ডিসেম্বর রাত ১২টা নাগাদ রাস্তার ধার দিয়ে যাওয়ার সময়ে আচমকাই বাইকে চেপে এসে তার পথ আটকান অভিযুক্ত। জানতে চান বাস স্ট্যান্ড কোন দিকে। এরপরেই তিনি বাইক থেকে নেমে মহিলার দিকে এগিয়ে যান। এরপরই তার দিকে অসৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে যান। মহিলা ভয়ে চিৎকার করলে পালিয়ে যান অভিযুক্ত।
মহিলার অভিযোগ পেয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করেন পুলিশকর্মীরা। তার খোঁজে তল্লাশি শুরু হয় বেঙ্গালুরুতে। এরপর শনিবার গ্রেফতার করা হল অভিযুক্ত বাইকচালককে। দোষীর কঠিন শাস্তির দাবী জানিয়েছে চিকিৎসকের পরিবার।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...