নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক - রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনের মঞ্চে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মিথ্যাচারের যোগ্য জবাব দিয়েছেন ভারতীয় কূটনীতিক পেটাল গেহলট। এরপরই রাতারাতি শিরোনামে উঠে এসেছেন তিনি। ২০২৩ সালের জুলাইয়ে ভারতের স্থায়ী প্রতিনিধিদলের ফার্স্ট সেক্রেটারি হিসাবে নিযুক্ত হন পেটাল। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিদেশ মন্ত্রকের অন্যতম সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।
শাহবাজ শরিফের দাবি, “কাশ্মীরবাসীর ওপর ভারত সরকার অত্যাচার চালাচ্ছে। আমরা কাশ্মীরবাসীকে আশ্বস্ত করছি। আমরা আপনাদের পাশে আছি। পাকিস্তান আপনাদের পাশে আছে। একদিন ভারতের অত্যাচার বন্ধ হবেই।“ সিন্ধু জলচুক্তি নিয়ে তিনি বলেন, “সিন্ধু চুক্তির শর্ত না মেনে আন্তর্জাতিক আইন ভেঙেছে ভারত।“ জবাবে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি পেটাল গেহলট বলেন, “এই সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছু অদ্ভুত নাটক করেছেন। আসলে পাকিস্তান সন্ত্রাসবাদকে মহান হিসাবে দেখানোর চেষ্টা করেছেন। এটা ওদের বিদেশনীতির অঙ্গ।“
তিনি আরও বলেন, “এভাবে কোনও নাটক করে বা মিথ্যা ভাষণ দিয়ে সন্ত্রাসবাদকে আড়াল করা যায় না। এই পাকিস্তানই পহেলগাঁও হামলার পর টিআরএফকে আড়াল করার চেষ্টা করেছিল। ওদের কোনও লজ্জা নেই। বছরের পর বছর ধরে এই দেশেই আশ্রয় দেওয়া হয়েছিল ওসামা বিন লাদেনকে। অপারেশন সিঁদুরে পাকিস্তানের বহু বিমানঘাঁটিকে ধ্বংস করে দেয় ভারতের বাহিনী। ক্ষয়ক্ষতির ছবি জনসমক্ষেই রয়েছে। যদি রানওয়ে ধ্বংস হয়ে যাওয়া পাক প্রধানমন্ত্রীর দাবি মোতাবেক সাফল্য বা বিজয় হয়, তবে পাকিস্তান তা নিয়ে আনন্দ করতে থাকুক।“
ইরানের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র
হরমুজ প্রণালী বন্ধে কড়া বার্তা তেহরানের
শুক্রবার সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
হামাসের সঙ্গে পাকিস্তানের লস্কর এ তাইবার সঙ্গে যোগসূত্র রয়েছে বলে দাবি জানিয়েছে ইজরায়েল
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন
শুক্রবার বৈঠকে বসতে চলেছে ইসরায়েল - লেবানন
পাকিস্তানে তীব্র জ্বালানি সঙ্কট
নতুন করে যুদ্ধের ঘন কালো মেঘ ছেয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
একই ওষুধ দিয়ে একাধিক শিশুকে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার নয়া মোড়
আমেরিকাকে সাহায্য করার অভিযোগ উঠেছে এই দেশগুলির বিরুদ্ধে
হরমুজ অবরোধের সিদ্ধান্তকে কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা চালানো হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন