নিজস্ব প্রতিনিধি, সুইডেন – দীর্ঘ অপেক্ষা, হাজার চেষ্টা করেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল পাওয়ার আশা ‘বিশ বাঁও জলে’। শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। এই নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছিল হোয়াইট হাউস। এবার হোয়াইট হাউসের অভিযোগ নস্যাৎ করে নোবেল কমিটির দাবি, “রাজনীতিকে গুরুত্ব দেওয়া হয় না।“
নোবেল কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রাইডনেস জানিয়েছেন, “অ্যালফ্রেড নোবেলের সম্মানার্থে এবং সমাজে অবদানের দিকটি বিবেচনা করে কোনও ব্যক্তিত্বকে নোবেল প্রদান করা হয়। বছরের পর বছর ধরে, কমিটির সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য এমন অনেক চেষ্টা দেখেছি। কিন্তু যারা সত্যিকারের শান্তির জন্য কাজ করেন, তাদেরকেই এই পুরস্কার দেওয়া হয়। পাঁচ সদস্যের কমিটি একটি বিশেষ কক্ষে সভা করেন। অতীতে নোবেল শান্তি পুরষ্কার বিজয়ীদের ছবি ওই কক্ষের দেওয়ালে থাকে, যা তাদের সাহস এবং সততার কথা মনে করিয়ে দেয় আমাদের।“
উল্লেখ্য, এক্স হ্যান্ডেলে হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধের অবসান এবং অসহায় মানুষের প্রাণ বাঁচানোর কাজ আগের মতোই জারি রাখবেন। তাঁর মধ্যে মানবিক হৃদয় রয়েছে। তাঁর মতো ব্যক্তি আর কখনও আসবেন না যিনি মনের জোরে পাহাড় সরাতে পারেন। নোবেল কমিটি আসলে শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিয়েছে।“
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের