68c3b0d07bdb3_IMG-20250912-WA0007
সেপ্টেম্বর ১২, ২০২৫ দুপুর ১১:০৪ IST

পুজোর একদিন ইলিশ তো বটেই , বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ি স্পেশাল ইলিশের তিলোত্তমা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সামনেই দুর্গাপুজো। ভোজনরসিক বাঙালিরা পুজোয় যেন অনেক বেশি হ্যাঙ্গলা হয়ে ওঠেন। যারা ডায়েট করেন না তাদের কথা তো ছাড়ুন , যারা করেন তারাও ঝাপিয়ে পড়েন সুস্বাদু খাবারের দিকে। আর সেই পাতে যদি থাকে ইলিশ তাহলে তো কোনো কথাই হবে না। ইলিশের নানারকম পদ তো খেয়েছেন , এবার পুজোয় বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ি স্পেশাল ইলিশের ট্যামফ্রেডু।

আসুন জেনে নি কিভাবে বানাবেন ইলিশের এই সুস্বাদু পদ -

উপকরণ -

রিং করে কাটা ৫ টি ইলিশ মাছ 
২ টেবিল চামচ ঘি
১টি এলাচ 
৪-৫টি লবঙ্গ  
২টি দারচিনির টুকরো,
১টি জয়িত্রী 
গোটা গরমমশলা
১ কাপ পেঁয়াজকুচি
২ টেবিল চামচ পেঁয়াজবাটা
১ চা চামচ আদাবাটা
আধ চা চামচ শুকনো লঙ্কা বাটা
১ কাপ নারকেলের দুধ
৩-৪ টি কাঁচালঙ্কা
১ টেবিল চামচ লেবুর রস
স্বাদমতো নুন

রন্ধন প্রণালী -

প্রথমে একটি কড়াইতে ঘি গরম করে গোটা গরমমশলা ফোড়ন দিন। তারপর পেঁয়াজকুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। এর পর একে একে পেঁয়াজবাটা, আদাবাটা, লঙ্কাবাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে স্বাদমতো নুন আর নারকেলের দুধ দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে নুন মাখানো ইলিশ মাছগুলি আর কাঁচালঙ্কা দিয়ে কড়াইয়ে ঢাকা দিয়ে দিন। মিনিট পাঁচেক পর ঢাকা খুলে লেবুর রস দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ইলিশ মাছের ট্র্যামফেডু। দেখবেন পুজোর দুপুরবেলাটা জমে যাবে। এক পিস কেনো দু'পিসেও স্বাদ মিটবেনা।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের