নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রত্যেক বছর পুজোর ছুটিতে কিছু না কিছু খেতে ইচ্ছে হয়। মনে হয় নতুন কিছু খাই। কারণ , মাছ মাংস পুজোর কটা দিন জমিয়ে হয়। অনেকেরই এখনও পুজোর ছুটি। সরকারি স্কুলে কর্মরত মানুষদের ছুটি সেই ভাইফোঁটা অবধি। এরই মধ্যে একদিন সকলের ব্রেকফাস্টে গরম গরম লুচির সঙ্গে বানিয়ে ফেলুন পোস্তর দম। অথবা দুপুরে ভাতের সঙ্গেও খেতে পারেন। স্বাদে গন্ধে অতুলনীয় এই ঠাকুরবাড়ির রেসিপি।
উপকরণ -
২০০ গ্রাম পোস্ত
২টি আলু (মাঝারি মাপে ডুমো করে কাটা)
আধ কাপ পেঁয়াজবাটা
২ চা চামচ আদাবাটা
২ চা চামচ জিরেগুঁড়ো
২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
১ টেবিল চামচ ঘি
আধ চা চামচ গরমমশলাগুঁড়ো
পরিমাণ মতো সর্ষের তেল
২ টেবিল চামচ বেসন
স্বাদঅনুযায়ী নুন
স্বাদ অনুযায়ী চিনি
রন্ধন প্রণালী -
একটি পাত্রে পোস্তবাটা, পেঁয়াজবাটা, জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, সামান্য বেসন আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে মিশ্রণটি ভাল করে মেখে নিন। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে পোস্তর বড়াগুলি লালচে করে ভেজে নিন। বড়াগুলি ভাজতে অসুবিধা হলে মিশ্রণে খানিকটা বেসন আরও দিতে পারেন।
এবার কড়াই থেকে খানিকটা তেল তুলে নিয়ে আলুগুলি লালচে করে ভেজে তুলে রাখুন। এবার ওই তেলেই পেঁয়াজবাটা আর আদাবাটা দিয়ে ভাল করে ভেজে নিন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে সব রকম গুঁড়োমশলা আর নুন, চিনি দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে খানিকটা জল দিয়ে ঝোল ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে বড়াগুলি দিয়ে মিনিট পাঁচেক ঢিমে আঁচে রান্না করুন। শেষে ঘি আর গরমমশলা ছড়িয়ে গরম ভাত বা লুচির সঙ্গে পরিবেশন করুন পোস্তর দম।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের