6a205c5becfaf_IMG_20260603_222315
জুন ০৩, ২০২৬ রাত ১০:৩৩ IST

পথকুকুর দুর্ঘটনা ঘিরে বিতর্ক, বাবার বিরুদ্ধে অভিযোগে আইনি পথে অনন্যা ও অলকানন্দা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - একটি পথকুকুরকে গাড়ি চাপা দেওয়া এবং তার চিকিৎসার খরচ বহন না করার অভিযোগকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগের তির জনপ্রিয় টলিউড অভিনেত্রী অনন্যা গুহ ও অলকানন্দা গুহরায়ের বাবার দিকে। তবে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে আইনি পদক্ষেপের পথে হাঁটছেন অভিনেত্রীদের পরিবার।


সূত্রের খবর, গত ৯ মে উত্তর কলকাতায় ফুটপাতে শুয়ে থাকা ‘রকি’ নামের একটি পথকুকুরের উপর দিয়ে একটি চারচাকা গাড়ি চলে যায়। অভিযোগকারীর দাবি, ওই ঘটনায় কুকুরটির শিরদাঁড়া ভেঙে যায়। আরও অভিযোগ, প্রথমদিকে চিকিৎসার কিছু খরচ বহন করা হলেও পরে অভিযুক্ত ব্যক্তি আর কোনও আর্থিক সাহায্য করেননি এবং যোগাযোগও বন্ধ করে দেন।
এই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে অনন্যা, অলকানন্দা এবং তাঁদের বাবার ছবি ব্যবহার করে বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি প্রশ্ন তোলা হয়, সেলিব্রিটি পরিবারের সদস্য হওয়ার কারণে কি তাঁদের ভুল ক্ষমা করে দেওয়া হবে?
তবে এই সমস্ত অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অনন্যা গুহ। তিনি জানান, তাঁদের পরিবারও পশুপ্রেমী। অলকানন্দার বাড়িতেও একটি পথকুকুর রয়েছে। অনন্যার বক্তব্য, দুর্ঘটনার পরপরই রকিকে শিয়ালদহের কাছে এনটালির একটি ভেটেরিনারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা ও ওষুধের সমস্ত খরচ তাঁর বাবাই বহন করেছেন।
অনন্যার দাবি, রকির আঘাত লাগলেও তার শিরদাঁড়া ভাঙেনি। এই সংক্রান্ত চিকিৎসার নথি ও প্রমাণ তাঁদের কাছে রয়েছে। তিনি আরও জানান, মাত্র চার দিনের মধ্যেই কুকুরটির চিকিৎসার জন্য প্রায় ১১ হাজার টাকা খরচ করা হয়েছে, যার সমস্ত বিল তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে।


পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিরুদ্ধে মিথ্যা প্রচার ও মানহানিকর মন্তব্যের অভিযোগে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি, ব্ল্যাকমেলিং ও সামাজিকভাবে হেনস্তার অভিযোগ তুলে সংশ্লিষ্ট মহিলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং মানহানির মামলা করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।অভিযোগ ও পাল্টা অভিযোগে ঘনীভূত এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহল ও সাধারণ মানুষের।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের