6a24103906f17_IMG_20260606_174756
জুন ০৬, ২০২৬ বিকাল ০৫:৫৩ IST

প্রথম জাতীয় সাঁতারেই ব্রোঞ্জ! সুদীপ্তা চক্রবর্তীর মেয়ে শাহিদা নীরার সাফল্যে গর্বিত বাংলা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারকা সন্তানের তকমা থাকলেও বরাবরই ল্যামলাইট থেকে দূরে থেকেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর মেয়ে শাহিদা নীরা। গ্ল্যামার দুনিয়ার ঝলকানি ছেড়ে নিজের লক্ষ্য ও স্বপ্নকে বাস্তবায়িত করতে এগিয়ে চলেছে শাহিদা নীরা। আর সেই পরিশ্রমেরই মিলল বড় স্বীকৃতি। প্রথমবার জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতাতেই ব্রোঞ্জ পদক জিতে বাংলার মুখ উজ্জ্বল করল শাহিদা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা নিজেই।আবেগঘন পোস্টে সুদীপ্তা লিখেছেন, "আমার ছোট্ট মেয়েটি আজ ঘরে ব্রোঞ্জ নিয়ে এলো"। নিজের প্রথম সাঁতার প্রতিযোগিতাতেই শাহিদা বাংলার জন্য একটি ব্রোঞ্জ পদক জিতেছে। ওর কোচেরা ভীষণ খুশি। সাথে আমরাও ভীষণ খুশি। ইতিমধ্যেই পরবর্তী প্রতিযোগিতার জন্য অনুশীলন শুরু করে দিয়েছে শাহিদা। তবে এই সাফল্যের পেছনে সবচেয়ে বড়  অবদান রয়েছে শাহিদার বাবা অভিষেকের এমনই মনে করেন অভিনেত্রী সুদীপ্তা।

প্রসঙ্গত, কাজের সূত্রে অভিনেত্রীকে প্রায় বাড়ির বাইরে থাকতে হলেও মেয়ের পাশে ছায়া সঙ্গীর মতো থেকেছেন অভিষেক। তার অদম্য জেদ, মানসিক সমর্থন এবং উৎসাহ শাহিদার এই সাফল্যের অন্যতম ভিত্তি বলে মনে করেন অভিনেত্রী। পরিশ্রম, অধ্যবসায় এবং পরিবারের অকুণ্ঠ সমর্থনের জেরে প্রথম জাতীয় প্রতিযোগিতাতেই পদক জিতে ভবিষ্যতের জন্য বড় বার্তা দিলেন শাহিদা নীরা। এখন লক্ষ্য আরও বড় মঞ্চে বাংলার নাম উজ্জ্বল করা।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের