জানুয়ারী ১৫, ২০২৬ রাত ০৮:২৩ IST

পিঠে পুলি উৎসবের মাঝেই বানিয়ে ফেলুন কমল পুলি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পিঠেপুলি উৎসব এখন ঘরে ঘরে।মকর সংক্রান্তি পেরিয়ে গেলেও বাঙালিদের পিঠে পুলির চাহিদা কমে না। নতুন নতুন পিঠে পুলি বানিয়ে থাকেন অনেকে। এবার বানিয়ে ফেলুন কমল পুলি। এককথায় খেতে অসাধারণ।

উপকরণ -

৫০০ গ্রাম ক্ষীর
২ কাপ চিনির গুঁড়ো
২ চা চামচ এলাচ গুঁড়ো
১ কাপ দুধ
২ কাপ নারকেল কোরা
২কাপ ময়দা
পরিমাণ মতো ঘি
২ কাপ তরল নলেন গুড়
পরিমাণ মতো তেল

প্রণালী -

একটি বড় পাত্রে চিনি, খোয়া ক্ষীর আর এলাচ গুঁড়ো নিয়ে খুব ভাল করে মেখে নিন। এবার একটি কড়াইতে দুধ গরম করে তার সঙ্গে নারকেল কোরা মিশিয়ে কিছু ক্ষণ ফুটিয়ে নিন। সেই মিশ্রণে মিশিয়ে দিন ময়দা। খুব ভাল করে মিশিয়ে মণ্ড তৈরি করে নিন। এবার মণ্ডটি খানিকটা ঠান্ডা হলে হাত দিয়ে ময়দা মাখার মতো ভাল করে মেখে নিন। মণ্ডটির গায়ে ঘি মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তার পর ছোট ছোট লেচি কেটে তা বাটির আকারে গড়ে সেই বাটির ভিতর ভরে দিন ক্ষীরের পুর। এ বার ছোট ছোট বলের মতো বানিয়ে নিন। বানিয়ে রাখা পুলিগুলি ফ্রিজে ঘণ্টা খানেক রেখে দিন। কড়াইতে ঘি ও তেলের মিশ্রণ গরম করে পুলিগুলি লালচে করে ভেজে নিন। এবার একটি কড়াইতে জলের সঙ্গে নলেন গুড় ফুটিয়ে নিন। এবার বানিয়ে রাখা পুলিগুলি দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে যাবে কমল পুলি।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের