নিজস্ব প্রতিনিধি , দিল্লি - প্রায় এক মাসের টানা আন্দোলনের পর বড় মোড় নিল নিট প্রশ্নফাঁস ইস্যাকে ঘিরে কেন্দ্র–ককরোচ জনতা পার্টি সংঘাত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনকারীদের আরও একাধিক গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ার লিখিত আশ্বাস দিয়েছে কেন্দ্র। সরকারের প্রতিশ্রুতিতে সন্তুষ্ট হয়ে দিল্লির যন্তর-মন্তরে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি। ফলে দীর্ঘদিনের এই আন্দোলনের আপাত পরিসমাপ্তি ঘটল।
শুক্রবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা তিনটি প্রধান দাবি উত্থাপন করেন। প্রথমত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দ্বিতীয়ত, আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-যুবদের বিরুদ্ধে কোনও নতুন মামলা না করা এবং ইতিমধ্যে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করা। তৃতীয়ত, নিট প্রশ্নফাঁসের জেরে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক সহায়তা। একইসঙ্গে, শিক্ষাব্যবস্থার সংস্কারে পাঁচ দফা প্রস্তাব কার্যকর করা। শনিবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ফের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকে বসেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা।
বৈঠক শেষে জেপি নাড্ডা জানান, আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এই বিক্ষোভের কারণে আর কোনও আইনি পদক্ষেপ করা হবে না। দিল্লি ও বিজেপি-শাসিত রাজ্যগুলিতে এই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাগুলিও প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে বলে লিখিত আশ্বাস দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের আর্থিক সহায়তার দাবির প্রসঙ্গে কেন্দ্রের বক্তব্য, আইন অনুযায়ী যতটা সম্ভব সর্বোচ্চ আর্থিক সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দেওয়া হবে। পাশাপাশি শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে ছাত্রছাত্রীদের মতামতকে গুরুত্ব দিয়ে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছে কেন্দ্র।
সরকারের এই লিখিত আশ্বাস পাওয়ার পর ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জানান, যেহেতু সরকার তাদের সমস্ত দাবি মেনে নিয়েছে। তাই এবারের মতন তারা আন্দোলন প্রত্যাহার করছেন। বিক্ষোভকারীদের কাছে আর্জি জানিয়ে তারা বলেন, সকলে যেন শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যান। দীর্ঘদিনের আন্দোলনের পর সরকারের লিখিত আশ্বাসে আপাতত ইতি টানল ককরোচ জনতা পার্টি।
নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স ঘোষণা
রবিবার থেকে পরিষ্কার করা হচ্ছে যন্তর মন্তর
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও
শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত হয়েছে
ইস্তফার পর দিল্লিতে হাই-ভোল্টেজ বৈঠক
ছাত্র আন্দোলনের চাপে শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছে ককরোচ জনতা পার্টি
ছাত্র আন্দোলনের কাছে মাথানত করল কেন্দ্র
বেঙ্গালুরুতে গড়ে উঠবে দেশের প্রথম AI বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে নতুন পরিকল্পনা রাজ্যের
মায়ের আর্তনাদ শুনে ছুটে এলেন ছেলে, অভিযোগের ৩০ মিনিটের মধ্যেই ধরা পড়ল দুই প্রতিবেশী
চিত্রকূটে ঘুরতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা, এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ
হিমাচলের চম্বায় ভয়াবহ দুর্ঘটনা, বিশাল পাথরের নীচে চাপা পড়ল যাত্রীবোঝাই গাড়ি
নিট ইস্যুতে সরকারের আলোচনার প্রস্তাবেও রাজি নয় বিরোধীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই অনড় কংগ্রেস
দিল্লির কূটনৈতিক তৎপরতায় কমল প্রস্তাবিত করের হার, তবুও নতুন মার্কিন সিদ্ধান্ত ঘিরে বাড়ছে উদ্বেগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের