6a64ca8284804_image - 2026-07-25T073845.579
জুলাই ২৫, ২০২৬ রাত ০৮:০৯ IST

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর পাশে বিজেপি , প্রশংসায় পঞ্চমুখ কিরেন - নীতিন

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিট প্রশ্নফাঁস ইস্যুতে টানা ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর যখন যন্তর-মন্তরে উচ্ছ্বাসে মেতেছেন আন্দোলনকারী পড়ুয়ারা। সেই মুহূর্তেই তার পাশে দাঁড়াল বিজেপি। শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের কর্মজীবন, শিক্ষা সংস্কারে তার ভূমিকা ও অবদানকে সামনে এনে প্রকাশ্যে সমর্থন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। একই সুরে সুর মেলালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনও।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লেখেন, 'পড়ুয়াদের সার্বিক কল্যাণের লক্ষ্যে কাজ করে গিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। শিক্ষাক্ষেত্রে তার অবদান প্রশংসনীয়।' তার কথায়, শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করেছেন ধর্মেন্দ্র। প্রতিটি সিদ্ধান্তের মধ্যেই দেশের ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।

রিজিজু আরও বলেন, 'তার প্রতিটি সিদ্ধান্তে দেশের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার অঙ্গীকার প্রত্যক্ষ হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের নেতৃত্ব দেওয়ার জন্য অসীম সংকল্পের প্রয়োজন। ধর্মেন্দ্র প্রধান তার দায়িত্ব প্রশংসনীয়ভাবে পালন করেছেন।' তিনি আরও বলেন, 'আপনার অবিচল সেবা, শিক্ষা ব্যবস্থার সংস্কারের প্রতি অঙ্গীকার এবং শক্তিশালী ভারত গড়ার ক্ষেত্রে আপনার অবদানের জন্য ধর্মেন্দ্র প্রধান আপনাকে ধন্যবাদ। আশা করব, একই নিষ্ঠা ও সততার সঙ্গে জাতির সেবা করে যাবেন আপনি।'

ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনও তার প্রশংসায় সরব হন। তিনি বলেন, ' ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং অন্যান্য উদ্যোগের পাশাপাশি যুগান্তকারী জাতীয় শিক্ষা নীতি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ধর্মেন্দ্র প্রধান। বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই পদত্যাগের সিদ্ধান্ত আসলে তার সততা ও নিঃস্বার্থ সেবার সর্বোচ্চ মানকে প্রতিফলিত করে। এই সিদ্ধান্তে দল শ্রী ধর্মেন্দ্র প্রধানজির পাশে দৃঢ়ভাবে রয়েছে। তার ভবিষ্যতের জন্য শুভকামনা।'

আরও পড়ুন

পরীক্ষা ব্যবস্থায় বড় সংস্কারের পথে কেন্দ্র, ভিডিও বার্তায় টাস্ক ফোর্স গঠনের ঘোষণা মোদির
জুলাই ২৬, ২০২৬

নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স ঘোষণা

ধর্মেন্দ্রর ইস্তফার পর যন্তর মন্তরে ফিরল শান্তি, স্বাভাবিক হচ্ছে মেট্রো পরিষেবা
জুলাই ২৬, ২০২৬

রবিবার থেকে পরিষ্কার করা হচ্ছে যন্তর মন্তর

সেনার বীরত্ব চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে , কার্গিল বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
জুলাই ২৬, ২০২৬

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও

পদের চেয়ে শিক্ষার্থীরাই বেশি গুরুত্বপূর্ণ , ধর্মেন্দ্রর ইস্তফার পর মুখ খুললেন অমিত শাহ
জুলাই ২৬, ২০২৬

শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান

জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে প্রহ্লাদ জোশী
জুলাই ২৫, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত হয়েছে

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই মোদি-শাহের জরুরি বৈঠক, পরবর্তী কৌশল নিয়ে জোর জল্পনা
জুলাই ২৫, ২০২৬

ইস্তফার পর দিল্লিতে হাই-ভোল্টেজ বৈঠক

ধর্মেন্দ্রর ইস্তফার পর আরও ৩ দাবিতে সায় , কেন্দ্রের লিখিত আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচদের
জুলাই ২৫, ২০২৬

ছাত্রদের আন্দোলনের কাছে অবশেষে মাথানত করল কেন্দ্র

ভয় না পেলে সরকারও মাথা নোয়ায় , ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ঘিরে উল্লাস সিজেপির
জুলাই ২৫, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছে ককরোচ জনতা পার্টি

১০ দিনের ঘটনা আমাকে অনেক কষ্ট দিয়েছে , শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়ে দাবি ধর্মেন্দ্র প্রধানের
জুলাই ২৫, ২০২৬

ছাত্র আন্দোলনের কাছে মাথানত করল কেন্দ্র

ভারতে হতে চলেছে প্রথম AI বিশ্ববিদ্যালয়! বড় ঘোষণা সরকারের
জুলাই ২৪, ২০২৬

বেঙ্গালুরুতে গড়ে উঠবে দেশের প্রথম AI বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে নতুন পরিকল্পনা রাজ্যের

৭০ বছরের বৃদ্ধাকে বাড়িতে ঢুকে গণধর্ষণ! মায়ের আর্তনাদে ছুটে এল ছেলে
জুলাই ২৪, ২০২৬

মায়ের আর্তনাদ শুনে ছুটে এলেন ছেলে, অভিযোগের ৩০ মিনিটের মধ্যেই ধরা পড়ল দুই প্রতিবেশী

ঘুরতে গিয়ে গিয়েই দুঃস্বপ্ন! বনকর্মীর পরিচয়ে প্রেমিকের সামনেই নিট পড়ুয়াকে গণধর্ষণ করল ৩ যুবক
জুলাই ২৪, ২০২৬

চিত্রকূটে ঘুরতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা, এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ

বর্ষাতেই ভয়ংকর বিপর্যয়! পাহাড়ধসে মৃত্যু হলো এক গাড়িতে থাকা ১৩ জনের
জুলাই ২৪, ২০২৬

হিমাচলের চম্বায় ভয়াবহ দুর্ঘটনা, বিশাল পাথরের নীচে চাপা পড়ল যাত্রীবোঝাই গাড়ি

ধর্মেন্দ্রর ইস্তফা ছাড়া আলোচনা নয়! অনড় রাহুল, অচল লোকসভা
জুলাই ২৪, ২০২৬

নিট ইস্যুতে সরকারের আলোচনার প্রস্তাবেও রাজি নয় বিরোধীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই অনড় কংগ্রেস

ভারতের উপর ফের শুল্কের কোপ আমেরিকার! কর কমলেও বাড়ল নতুন আশঙ্কা
জুলাই ২৪, ২০২৬

দিল্লির কূটনৈতিক তৎপরতায় কমল প্রস্তাবিত করের হার, তবুও নতুন মার্কিন সিদ্ধান্ত ঘিরে বাড়ছে উদ্বেগ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের