6a214d93ab912_IMG_20260604_153147
জুন ০৪, ২০২৬ দুপুর ০৪:৩১ IST

‘অভয়া শক্তি’ আরজি করের ক্ষত এবার রূপোলি পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা

​নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস নির্যাতন ও তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় রাজনৈতিক পরিবর্তনের নেপথ্যেও এই ঘটনার একটি বড়সড় প্রভাব রয়েছে। এবার সেই আরজি কর কাণ্ডের প্রেক্ষাপটকেই রূপোলি পর্দায় তুলে আনতে চলেছেন পরিচালক তথা বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।


​বুধবার রাতে তিনি তাঁর এই নতুন চলচ্চিত্রের কথা ঘোষণা করেন। নির্যাতিতা চিকিৎসকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবিটির নামকরণ করা হয়েছে ‘অভয়া শক্তি’। তবে এই সিনেমায় কোন কোন শিল্পী অভিনয় করবেন, তা এখনই খোলসা করতে চাননি পরিচালক। তাঁর ইঙ্গিত, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চেনা মুখের পাশাপাশি জাতীয় স্তরের একাধিক অভিনেতা-নেত্রীকেও এই ছবিতে দেখা যেতে পারে। শঙ্কুদেবের দাবি, এই সিনেমার মাধ্যমে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রেক্ষাপট দর্শকদের সামনে আনা হবে, যা এতদিন আড়ালে ছিল বা ধামাচাপা দিয়ে রাখার অভিযোগ উঠছিল।


​সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে ‘অভয়া শক্তি’র শুটিং। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরই কেন এই ছবি তৈরির সিদ্ধান্ত? সংবাদমাধ্যমের এই প্রশ্নের জবাবে শঙ্কুদেব জানান, এই সিনেমার মাধ্যমে তিনি তাঁর নিজস্ব বক্তব্য ও দৃষ্টিভঙ্গি সবার সামনে তুলে ধরতে চান। তাঁর কথায়, “অনেক আগেই এটা করা উচিত ছিল, কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি। তবে আরজি করের ঘটনা নিয়ে সিনেমা তৈরির ভাবনা আমার দীর্ঘদিনের।”

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের