নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সভানেত্রী খালেদা জিয়া। ফুসফুস এবং হৃদযন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে তাঁর। নিউমোনিয়াও হয়েছে। তাঁর সুস্থতা কামনা করে চিঠি দিলেন উদ্বিগ্ন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
চিঠিতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লিখেছেন, “আপনার অসুস্থতার কথা জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। পাকিস্তানের জনগণ, সরকার এবং আমার তরফ থেকে আপনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি। শুভকামনা জানাচ্ছি। বাংলাদেশের উন্নয়নে আপনার যে অবদান রয়েছে, তা অনস্বীকার্য। বাংলাদেশ এবং পাকিস্তানের ঘনিষ্ঠ ভ্রাতৃসুলভ সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আপনার ভূমিকা আমরা গভীর ভাবে মূল্যায়ন করি।“
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বাংলাদেশবাসীকে প্রার্থনা করার অনুরোধ করেছেন ইউনুস। উল্লেখ্য, লিভার সিরোসিস, কিডনি সংক্রান্ত সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে খালেদা জিয়ার। ঢাকার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ৮০ বছর বয়সি খালেদার জন্য গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।
ইরানের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র
হরমুজ প্রণালী বন্ধে কড়া বার্তা তেহরানের
শুক্রবার সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
হামাসের সঙ্গে পাকিস্তানের লস্কর এ তাইবার সঙ্গে যোগসূত্র রয়েছে বলে দাবি জানিয়েছে ইজরায়েল
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন
শুক্রবার বৈঠকে বসতে চলেছে ইসরায়েল - লেবানন
পাকিস্তানে তীব্র জ্বালানি সঙ্কট
নতুন করে যুদ্ধের ঘন কালো মেঘ ছেয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
একই ওষুধ দিয়ে একাধিক শিশুকে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার নয়া মোড়
আমেরিকাকে সাহায্য করার অভিযোগ উঠেছে এই দেশগুলির বিরুদ্ধে
হরমুজ অবরোধের সিদ্ধান্তকে কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা চালানো হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন