6a3781970b052_WhatsApp Image 2026-06-21 at 11.45.29
জুন ২১, ২০২৬ দুপুর ০২:০৫ IST

অসম-বাংলা সীমান্তে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৬টি দোকান

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার  -  রাজ্যের পালাবদলের পর থেকেই অগ্নি নিরাপত্তা ও জরুরি পরিষেবা আরও শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে।সেই আবহেই শনিবার সকালে অসম বাংলা সীমান্তের অসম তিন আলী মোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে একের পর এক দোকান।আগুনে পুড়ে ছাই হয়ে যায় অন্তত ৬টি দোকান।প্রাথমিকভাবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে অসম তিন আলী মোড় সংলগ্ন এলাকায় হঠাৎই একটি দোকানে আগুন দেখতে পান বাসিন্দারা।মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুবড়ি ও বক্সিরহাট দমকলের দুটি ইঞ্জিন। পাশাপাশি যায় পুলিশও।দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।ঠিক কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল কর্তৃপক্ষ।

ঘটনা প্রসঙ্গে এক প্রতক্ষদর্শী বলেন,'শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে।৬ টা দোকান পুড়েছে।রাকেশ,জগদীশ,রাজু সাহা এদের দোকান পুড়ে গেছে।প্রায় ১২ থেকে ১৩ লক্ষ টাকার মাল পুড়েছে'।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের