নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – গত শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ একাধিক জায়গায় বোমাবর্ষণ করে মার্কিন সেনা। বেডরুমে ঢুকে সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে যায় মার্কিন সেনা। এই আবহে ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে একগুচ্ছ শর্ত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে যে শর্তগুলি দিয়েছে ট্রাম্প প্রশাসন, সেগুলি হল - মাদক পাচারের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা, আমেরিকার প্রতিপক্ষ দেশগুলোর কাছে তেল বিক্রি বন্ধ করা, ইরান, কিউবা সহ আমেরিকার জন্য হুমকি বলে বিবেচিত দেশগুলোর সঙ্গে যুক্ত এজেন্টদের বহিষ্কার। ভেনেজ়ুয়েলার পরিস্থিতি দেখভালের দায়িত্বে রয়েছেন বিদেশ সচিব মার্কো রুবিও, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
গত শনিবার রাতে সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, “যতক্ষণ না নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত ভাবে কাউকে ভেনেজুয়েলার ক্ষমতায় বসানোর সুযোগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরাই ভেনেজুয়েলা পরিচালনা করব। আপাতত আমরা অন্য কাউকে ক্ষমতায় বসাতে চাই না। দীর্ঘ সময় ধরে এখানে যে পরিস্থিতি ছিল, এখনও সেই অবস্থা রয়েছে। তাই আমরা দেশ চালাব।“
ইরানের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র
হরমুজ প্রণালী বন্ধে কড়া বার্তা তেহরানের
শুক্রবার সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
হামাসের সঙ্গে পাকিস্তানের লস্কর এ তাইবার সঙ্গে যোগসূত্র রয়েছে বলে দাবি জানিয়েছে ইজরায়েল
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন
শুক্রবার বৈঠকে বসতে চলেছে ইসরায়েল - লেবানন
পাকিস্তানে তীব্র জ্বালানি সঙ্কট
নতুন করে যুদ্ধের ঘন কালো মেঘ ছেয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
একই ওষুধ দিয়ে একাধিক শিশুকে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার নয়া মোড়
আমেরিকাকে সাহায্য করার অভিযোগ উঠেছে এই দেশগুলির বিরুদ্ধে
হরমুজ অবরোধের সিদ্ধান্তকে কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা চালানো হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন