6a186b56b7034_IMG_20260528_215029
মে ২৮, ২০২৬ রাত ১০:১২ IST

‘অপরাজিত’ অনীকের শেষযাত্রা! নন্দনে দেহ না নিয়ে যাওয়ার বড় সিদ্ধান্ত পরিবারের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বুধবার দুপুরে আচমকাই টলিউডে আছড়ে পড়ে দুঃসংবাদ। পরিচালক অনীক দত্ত আর নেই। কিছুতেই যেন বিশ্বাস করতে পারছেন না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মীরা। বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন পরিচালক। সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন পরিচালক।

ইতিমধ্যেই পরিচালকের শেষকৃত্যের সম্পূর্ণ সূচি জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন তাঁর প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত এবং কন্যা ঐশী (রাই) দত্ত। তাঁর ছবি ‘ভবিষ্যতের ভূত’ কিংবা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত ‘অপরাজিত’-এর মতো বহু চর্চিত সিনেমা নন্দনের সরকারি প্রেক্ষাগৃহে প্রদর্শনের ক্ষেত্রে বিতর্কের মুখে পড়েছিল। তা নিয়ে ক্ষোভ উগরে দিতেও ছাড়েননি পরিচালক। তবুও তৎকালীন মমতা সরকারের সামনে মাথা নত করেননি বামপন্থী অনীক দত্ত। মৃত্যুর পরেও কি তবে বজায় রইল সেই দূরত্ব? প্রখ্যাত পরিচালক অনীক দত্তের প্রয়াণের পর তাঁর মরদেহ নন্দনে নিয়ে আসা হচ্ছে না।

টলিউডের বহুগুণী মানুষের শেষযাত্রায় নন্দন চত্বরে মরদেহ শায়িত রাখার রেওয়াজ থাকলেও, অনীকের ক্ষেত্রে পরিবার সম্পূর্ণ অন্য পথে হাঁটল। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, ২৯ মে, শুক্রবার সকাল ১১:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত প্রয়াত পরিচালকের মরদেহ রাখা থাকবে টলিউডের ঐতিহাসিক নিউ থিয়েটার্স ১ স্টুডিওর (NT-1) তিনতলায়। ১০এ, চণ্ডী ঘোষ রোডে (টালিগঞ্জ আইটিআই-এর ঠিক পাশে) অবস্থিত এই স্টুডিওতেই পরিবারের সদস্য, সহকর্মী, বন্ধু এবং অনুরাগীরা তাঁদের প্রিয় ‘অনীকদা’কে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। সেখান থেকেই শুরু হবে শ্মশানের উদ্দেশে তাঁর শেষযাত্রা।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের