6a6477a4d2e8d_WhatsApp Image 2026-07-25 at 14.09.53
জুলাই ২৫, ২০২৬ দুপুর ০৩:২৩ IST

অল্প বয়সেই চুল সাদা ! প্রতিদিন এই ৭ খাবার খেলে কমতে পারে দ্রুত চুল পাকার ঝুঁকি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়া এখন অনেকের কাছেই সাধারণ সমস্যা। শুধু সৌন্দর্যের জন্য নয়, অনেক সময় এটি শরীরের পুষ্টির ঘাটতির জন্যও এই সমস্যা হতে পারে। তাই শুরুতেই কারণ জেনে সঠিক অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাবারে কিছু পরিবর্তন আনলে উপকার পাওয়া যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, চুলের স্বাভাবিক রং ধরে রাখতে শরীরে প্রয়োজন পর্যাপ্ত ভিটামিন বি-১২, আয়রন, কপার, জিঙ্ক সহ বিভিন্ন পুষ্টি উপাদান। তাই প্রতিদিন শাকসবজি, ডিম, মাছ, দুধ, বাদাম আর বীজ জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এসব খাবার চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। সুষম খাবারের অভ্যাস দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

খাবারের পাশাপাশি জীবনযাপনেও পরিবর্তন আনা জরুরি। পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কম রাখা, নিয়মিত জল পান আর ধূমপান এড়িয়ে চলা চুলের জন্য উপকারী। অতিরিক্ত রাসায়নিকযুক্ত হেয়ার প্রোডাক্ট ব্যবহার না করে কেমিক্যাল ছাড়া পণ্য বেছে নেওয়া ভালো। ঘরোয়া পরিচর্যায় নারকেল তেল, আমলকী বা কারিপাতার তেল ব্যবহার করা যেতে পারে। যদিও সবার ক্ষেত্রে এটি ব্যবহারের রেজাল্ট এক রকম নাও হতে পারে।

প্রসঙ্গত , হঠাৎ খুব দ্রুত চুল সাদা হতে শুরু করলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। অনেক সময় থাইরয়েডের সমস্যা, ভিটামিনের ঘাটতি বা অন্য শারীরিক কারণ এর পেছনে থাকতে পারে। তাই প্রয়োজন হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে পরীক্ষা করানো উচিত। সঠিক কারণ জানা গেলে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আরও পড়ুন

বৃষ্টিতে ভিজলেও অস্বস্তি নয় , সঠিক ফেব্রিকেই মিলবে আরাম
জুলাই ২৬, ২০২৬

লাইটওয়েট পোশাকই বর্ষাকালের সেরা সঙ্গী

বেগুন পোড়ার স্বাদে লুকিয়ে থাকতে পারে বিপদ , এই নিয়ম মানলেই কমবে স্বাস্থ্যের ঝুঁকি
জুলাই ২৫, ২০২৬

পোড়ানো বেগুন খাওয়ার আগে কয়েকটি বিষয় মেনে চলুন

শক্তিশালী হচ্ছে AI , দিনে দিনে কমছে চিকিৎসকদের ইনকাম
জুলাই ২৪, ২০২৬

কাজে গতি আনছে প্রযুক্তি

৫০ পেরিয়েও দুর্দান্ত ফিট বিজয়, প্রতিদিনের খাদ্যতালিকায় এই মাছেই লুকিয়ে সুস্থ থাকার রহস্য
জুলাই ২৩, ২০২৬

স্যালমন মাছের পুষ্টিগুণ পেশি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

নতুন পলিমার নোট চালুর পথে RBI , নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি কমবে ছাপার খরচ
জুলাই ১৮, ২০২৬

বাজারে আসছে প্লাস্টিকের নোট

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের