6a648f0f4f3f8_WhatsApp Image 2026-07-25 at 14.28.30
জুলাই ২৫, ২০২৬ বিকাল ০৫:১৯ IST

বেগুন পোড়ার স্বাদে লুকিয়ে থাকতে পারে বিপদ , এই নিয়ম মানলেই কমবে স্বাস্থ্যের ঝুঁকি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বেগুন পোড়া বাঙালিদের অতি পরিচিত একটি খাবার। তবে রান্নার সময় ভুল পদ্ধতি ব্যবহার করলে স্বাদের সঙ্গে শরীরেও সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে সরাসরি আগুনে পোড়ানোর পর খোসা ঠিকমতো না ছাড়ালে ক্ষতিকর রাসায়নিক খাবারের সঙ্গে শরীরে প্রবেশের আশঙ্কা থাকে। তাই নিরাপদ উপায়ে বেগুন পোড়া তৈরি করা জরুরি।

পুষ্টিবিদদের মতে, বেগুনের খোসা অতিরিক্ত পুড়ে গেলে কিছু ক্ষতিকর রাসায়নিক তৈরি হতে পারে। সেই পোড়া অংশ যেন খাবারের সঙ্গে থেকে না যায়। সেটা থেকে গেলে হজমতন্ত্রের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকে। তাই বেগুন মাখার আগে সম্পূর্ণ পোড়া খোসা সাবধানে ফেলে দেওয়া উচিত। এতে ঝুঁকি অনেকটাই কমে যায়।

পাশাপাশি সরাসরি আগুন ব্যবহার না করেও সুস্বাদু বেগুন পোড়া বানানো সম্ভব। বেগুন সেদ্ধ করে নরম করে নিয়ে মেখে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সরষের তেল মিশিয়ে সহজেই ভর্তা তৈরি করা যায়। আবার সামান্য তেলে ঢেকে নরম করে রান্না করলেও একই ধরনের স্বাদ পাওয়া যায়। এতে পোড়া খোসার ঝুঁকিও থাকে না।

যাদের বাড়িতে ওভেন রয়েছে, তারা বেগুন বেক করেও এই পদ তৈরি করতে পারেন। বেগুন নরম হয়ে গেলে খোসা ফেলে শুধু ভেতরের শাঁস ব্যবহার করলেই হবে। রান্নার সময় সামান্য সতর্কতা রাখলেই প্রিয় খাবারের স্বাদ উপভোগ করা যাবে নিরাপদ উপায়ে। স্বাস্থ্য ভালো রাখতে সঠিক রান্নার পদ্ধতি বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

বৃষ্টিতে ভিজলেও অস্বস্তি নয় , সঠিক ফেব্রিকেই মিলবে আরাম
জুলাই ২৬, ২০২৬

লাইটওয়েট পোশাকই বর্ষাকালের সেরা সঙ্গী

অল্প বয়সেই চুল সাদা ! প্রতিদিন এই ৭ খাবার খেলে কমতে পারে দ্রুত চুল পাকার ঝুঁকি
জুলাই ২৫, ২০২৬

শরীরের পুষ্টির দিকে নজর রাখতে হবে

শক্তিশালী হচ্ছে AI , দিনে দিনে কমছে চিকিৎসকদের ইনকাম
জুলাই ২৪, ২০২৬

কাজে গতি আনছে প্রযুক্তি

৫০ পেরিয়েও দুর্দান্ত ফিট বিজয়, প্রতিদিনের খাদ্যতালিকায় এই মাছেই লুকিয়ে সুস্থ থাকার রহস্য
জুলাই ২৩, ২০২৬

স্যালমন মাছের পুষ্টিগুণ পেশি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

নতুন পলিমার নোট চালুর পথে RBI , নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি কমবে ছাপার খরচ
জুলাই ১৮, ২০২৬

বাজারে আসছে প্লাস্টিকের নোট

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের