নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বর্তমান যুগে AI শুধু একটি প্রযুক্তি নয়, দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষা, ব্যবসা, ব্যাংকিং থেকে শুরু করে চিকিৎসা পরিষেবাতেও এর ব্যবহার দ্রুত বাড়ছে। রোগীর তথ্য বিশ্লেষণ, নথিপত্র তৈরি, চিকিৎসার পরিকল্পনা সাজানো অনেক কাজেই AI এখন বড় সহায়ক। কিন্তু এই পরিবর্তনের মাঝেই চিকিৎসকদের ভবিষ্যৎ নিয়ে নতুন এক প্রশ্ন সামনে এসেছে।
সাম্প্রতিক একটি সমীক্ষা থেকে জানা গেছে , ভারতে প্রায় অর্ধেক চিকিৎসক আর স্বাস্থ্যকর্মী এখন নিয়মিত AI ব্যবহার করছেন। বেশিরভাগেরই বিশ্বাস, এই প্রযুক্তি চিকিৎসার মান আরও উন্নত করতে সাহায্য করবে। কিন্তু বাস্তব চিত্র অনুযায়ী AI ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এখনও অনেকের কাছেই পৌঁছায়নি। ফলে প্রযুক্তির সুবিধা থাকলেও তা পুরোপুরি কাজে লাগাতে পারছেন না বহু চিকিৎসক।
তবে সমস্যা শুধু প্রশিক্ষণে সীমাবদ্ধ নেই। কাজের বাড়তি দায়িত্ব, মানসিক ক্লান্তি আর পর্যাপ্ত প্রযুক্তিগত পরিকাঠামোর অভাবের ফলে চিকিৎসকদের এক বড় অংশ চাপে রয়েছেন। সেই কারণেই সমীক্ষায় উঠে এসেছে, প্রায় ৬৯ শতাংশ চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীর একই বক্তব্য রয়েছে। তারা মনে করছেন, বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে ২০৩০ সালের আগেই তাদের এই পেশা ছেড়ে দেওয়ার কথা ভাবতে হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা ক্ষেত্রে AI যতই উন্নত হোক, রোগীর চিকিৎসার শেষ সিদ্ধান্ত সবসময় চিকিৎসকের অভিজ্ঞতা উপরেই নির্ভর করবে। তাই প্রযুক্তিকে আরও কার্যকর করতে চিকিৎসকদের দক্ষতা বাড়ানো, মানসিক চাপ কমানো আর আধুনিক পরিকাঠামো গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবেই AI আর চিকিৎসক একসঙ্গে স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে পারবেন।
লাইটওয়েট পোশাকই বর্ষাকালের সেরা সঙ্গী
পোড়ানো বেগুন খাওয়ার আগে কয়েকটি বিষয় মেনে চলুন
শরীরের পুষ্টির দিকে নজর রাখতে হবে
স্যালমন মাছের পুষ্টিগুণ পেশি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
বাজারে আসছে প্লাস্টিকের নোট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের