69e5daf126e84_WhatsApp Image 2026-04-20 at 12.00.22
এপ্রিল ২০, ২০২৬ বিকাল ০৫:৫০ IST

অক্ষয় তৃতীয়ার পূজোর ভোগে নতুন চমক, ঘরেই অল্প উপকরণে তৈরি করুন নারকেল-গুড়ের ক্ষীর সন্দেশ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে ঘরে ঘরে পূজো আর মিষ্টির আয়োজন তো লেগেই থাকে। এমনকি এই দিনে বাড়িতে অনেকেই পূজো উপলক্ষ্যে নতুন কিছু মিষ্টি নিজে হাতে তৈরিও করতে চান। সেই জন্য খুব সহজেই আর কম উপকরণে বানিয়ে নিতে পারেন ভিন্ন স্বাদের মিষ্টি হিসেবে নারকেল - গুড়ের ক্ষীর সন্দেশ। এই মিষ্টি শুধু খেতে সুস্বাদু নয়, বরং পুজোর ভোগে এনে দিতে পারে এক বিশেষ স্বাদ। 

উপকরণ - নারকেল কোড়া ২ কাপ, খোয়া ক্ষীর ১ কাপ, নলেন গুড়/খেজুর গুড় ১ কাপ (স্বাদ অনুযায়ী কম-বেশি), এলাচ গুঁড়ো আধ চা চামচ, ঘি ১ টেবিল চামচ, কাজু কুচি ২ টেবিল চামচ, পেস্তা কুচি ২ টেবিল চামচ (নিজের মতো)

রন্ধন প্রণালী - প্রথমে একটি কড়াইয়ে ঘি গরম করে তার মধ্যে নারকেল কোড়া দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। কয়েক মিনিট পর যখন নারকেলের কাঁচা গন্ধ চলে যাবে, তখন তাতে খোয়া ক্ষীর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর গুড় দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। যাতে সব উপকরণ একসাথে মিশে যায় আর গুড় ভালোভাবে গলে যায়।

এবারে মিশ্রণটি নাড়তে নাড়তে ঘন হয়ে কড়াইয়ের গা ছাড়তে শুরু করলে বুঝবেন এটি তৈরি হয়ে এসছে। তখনই এলাচ গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাস থেকে নামিয়ে নিন। কিছুটা ঠান্ডা হলে হাতে অল্প ঘি মেখে পছন্দমতো আকারে সন্দেশ গড়ে নিন। সবশেষে উপরে কাজু বা পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন নারকেল - গুড়ের ক্ষীর সন্দেশ।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের