6a1d5670a50e0_IMG_20260601_152037
জুন ০১, ২০২৬ দুপুর ০৪:১৭ IST

মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তার আবেদন যশ দাশগুপ্তের, রাজনৈতিক কারণে বঞ্চনার অভিযোগ অভিনেতার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা -  টলিউডের জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা যশ দাশগুপ্ত সম্প্রতি রাজ্য সরকারের কাছে একটি ই-মেল পাঠিয়ে নিজের নিরাপত্তা ও পেশাগত জীবনের নানা সমস্যার কথা তুলে ধরেছেন। রাজনৈতিক জীবনে প্রবেশের পর থেকে তিনি বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন অভিনেতা।


সূত্রের খবর, গত ২৯ মে রাজ্য সরকারের উদ্দেশে পাঠানো ওই ই-মেলে যশ উল্লেখ করেন, কেরিয়ারের শীর্ষ সময়ে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ২০২১ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর বিধানসভা নির্বাচনে হুগলির চণ্ডীতলা কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছিলেন তিনি। সেই সময় তাঁর স্ত্রী অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছিলেন।ই-মেলে যশ দাবি করেছেন, ২০২১ সালের নির্বাচনের পর থেকেই তাঁর পেশাগত জীবনে বড় ধরনের প্রভাব পড়তে শুরু করে। বিভিন্ন মঞ্চ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা দুর্গাপুজোর উদ্বোধনের মতো কর্মসূচিতে তাঁকে আর আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ তাঁর। পাশাপাশি, চলচ্চিত্র জগতেও কাজের সুযোগ কমে যায় বলে তিনি উল্লেখ করেছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, নিজস্ব প্রযোজনা সংস্থা গড়ে তুলতে বাধ্য হন তিনি। সেই সময় আর্থিক সংকটের মুখোমুখিও হতে হয়েছিল বলে জানিয়েছেন অভিনেতা।


চিঠিতে নিরাপত্তা প্রসঙ্গও বিশেষভাবে তুলে ধরেছেন যশ। তিনি জানিয়েছেন, ২০২১ সালের নির্বাচনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তাঁকে নিরাপত্তা প্রদান করা হয়েছিল। তবে ২০২২ সালে তাঁরই আবেদনের ভিত্তিতে সেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়। বর্তমানে পেশাগত ও সামাজিক কাজকর্ম নির্বিঘ্নে চালিয়ে যেতে পুনরায় নিরাপত্তা প্রদানের আবেদন জানিয়েছেন তিনি।
যদিও এই ই-মেলের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা সিদ্ধান্তের কথা জানা যায়নি।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের