6a246043349dc_IMG_20260606_232834
জুন ০৬, ২০২৬ রাত ১১:৩৭ IST

"মুখ্যমন্ত্রী ডাকলে অবশ্যই যাব", শাসকদলের সঙ্গে কাজের বার্তা রচনার

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক ইস্যুতে মুখ খুলেছেন প্রাক্তন শাসকদলের নেতা-কর্মী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। গত ৪ মে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে বিজেপি ক্ষমতায় আসে। যার ফলে টানা ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটে। এই পরিবর্তনের আবহে এবার গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূলের বর্তমান সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি কোনও বিষয়ে তাঁকে ডেকে পাঠান, তাহলে তিনি নিশ্চয়ই সেখানে উপস্থিত থাকবেন। তার মতে রাজনীতি মানে শুধুমাত্র শাসকবিরোধী দলের সংঘাত নয়। বরং মানুষের স্বার্থে একসঙ্গে কাজ করাই হওয়া উচিত প্রকৃত রাজনীতির লক্ষ্য। তিনি আরও বলেন এতদিন ধরে যেটা হয়ে এসেছে সেটা ভুল। একজন সাংসদ হিসেবে যদি আমাকে মুখ্যমন্ত্রী ডেকে পাঠান, তাহলে অবশ্যই আমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। সরকার কী বার্তা দিচ্ছে সেটা জানতে হবে। আমায় তো কাজ করতে হবে।

প্রসঙ্গত, তিনি এখনই তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন কিনা সেই প্রশ্ন করা হলে, তিনি মন্তব্য করেন, এখনই তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়ার কোনও ভাবনা নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এখনও একইভাবে সম্মান করেন এবং তৃণমূলের সাংসদ হিসেবে নিজের পরিচয় দিতে কোন সংকোচ বোধ করেন না বলেও জানান তিনি।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের