69fc8980e190d_WhatsApp Image 2026-05-07 at 17.54.49
মে ০৭, ২০২৬ বিকাল ০৬:৫৪ IST

মশলা কম, স্বাদে ভরপুর! জাপানি স্টাইলে বাড়িতেই বানান ক্রিস্পি বেকড চিকেন কাৎসু

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিকেন মানেই যে বেশি তেল মশলা দিয়ে রান্না, এমন ধারণা এবার পাল্টে ফেলুন। স্বাস্থ্য সচেতনতার কারণে অনেকেই হালকা রান্নার খাবার খোঁজেন। সেই দিক থেকে জাপানি স্টাইলের বেকড চিকেন কাৎসু হতে পারে দারুণ একটি বিকল্প। কম মশলায় তৈরি হলেও, এই পদে থাকে অসাধারণ স্বাদ আর মুচমুচে টেক্সচার।

বাড়িতেই খুব সহজ উপকরণে বানানো যায় এই পদটি। অভেন থাকলে আরও সহজ। অভেন না থাকলেও নন-স্টিক ফ্রাই প্যানে কম তেলেই তৈরি করা সম্ভব। দুপুর বা রাতের খাবারে ভাত, স্যালাড কিংবা নুডলসের সঙ্গেও জমে যাবে এই চিকেন কাৎসু।

উপকরণ - চিকেন ব্রেস্ট ২টি, ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো ১ কাপ, ময়দা বা ওট্‌সের গুঁড়ো আধ কাপ, ডিম ১টি, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়ো আধ চা চামচ, সাদা তেল ১ চা চামচ

রন্ধন প্রণালী - প্রথমে চিকেন ব্রেস্টের লম্বা লম্বা করে টুকরো করে নেবেন। এবারে টুকরোগুলি ভাল করে ধুয়ে নিন। তারপর তাতে লবণ আর গোলমরিচ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর এক একটি টুকরো গুলোকে ময়দা বা ওট্‌সের গুঁড়ো মাখিয়ে ফেটানো ডিমে ডুবিয়ে নিন। সবশেষে ব্রেড ক্রাম্ব ভাল করে মাখিয়ে নিন। যাতে পুরো চিকেনের গায়ে সমান ভাবে লেগে যায়।

এরপর বেকিং ট্রেতে সামান্য সাদা তেল ব্রাশ করে চিকেনগুলি সাজিয়ে রাখুন। উপর থেকেও হালকা সাদা তেল স্প্রে করতে পারেন। ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিট করা ওভেনে ২০ থেকে ২৫ মিনিট বেক করুন। অভেন না থাকলে নন-স্টিক ফ্রাইপ্যানে ঢেকে কম আঁচে দুই দিক লাল করে সেঁকে নিলেই তৈরি মুচমুচে বেকড চিকেন কাৎসু।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের