নিজস্ব প্রতিনিধি , গ্যাংটক - মধ্যরাত পেরোতেই ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। সিকিমকে কেন্দ্র করে শুরু হওয়া কম্পনের প্রভাব ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের পাশাপাশি তিব্বত ও চিনের কিছু অংশেও। একের পর এক আফটারশকে আতঙ্ক ছড়াল পাহাড়ি এলাকাগুলিতে।
ন্যাশনাল সেন্টার ফর সেসমিলজির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১টা ৯ মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয় সিকিমে। কম্পনের উৎসস্থল ছিল গালসিং এলাকা এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। প্রথম কম্পনের মাত্র ৬ মিনিটের মধ্যে ফের কেঁপে ওঠে গ্যাংটক সংলগ্ন অঞ্চল। এরপর রাতভর ও শুক্রবার ভোর পর্যন্ত সিকিমের বিভিন্ন এলাকায় মোট ১২ বার আফটারশক অনুভূত হয়েছে।
গ্যাংটক, মঙ্গন, নামচি-সহ একাধিক অঞ্চলে একাধিকবার মাটি কেঁপে ওঠে। যদিও পরবর্তী কম্পনগুলির তীব্রতা প্রথমটির তুলনায় কম ছিল। সিকিমের পাশাপাশি ভূমিকম্পের কম্পন ছড়িয়ে পড়ে উত্তর ভারতের অন্যান্য রাজ্যেও। শুক্রবার সকাল ৭টা ৩২ মিনিটে উত্তরপ্রদেশের গোন্ডায় ৩.৭ রিখটার স্কেলে ভূমিকম্প অনুভূত হয়। তার ১৬ মিনিট পর উত্তরাখণ্ডের বাগেশ্বর এলাকাতেও ৩.৪ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। একই সঙ্গে তিব্বত ও চিনের জিনজিয়াং এলাকাতেও ভূমিকম্পের কম্পন লক্ষ্য করা গিয়েছে।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের