নিজস্ব প্রতিনিধি, তেহরান - শনিবার মধ্যপ্রাচ্যের যুদ্ধের ২৯তম দিন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ক্ষতবিক্ষত গোটা বিশ্ব। এবার এই যুদ্ধে সামিল হল ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠী— ইয়েমেনের হুথি। শনিবার ইজরায়েলে মিসাইল হামলা চালিয়েছে এই গোষ্ঠী। এর আগে হামলায় সামিল হয়েছিল লেবাননের হিজবুল্লা, ইরাকের ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ (পিএমএফ) এবং আশাব আল-কাহ্ফ।
এদিন ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মিসাইল হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেন হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। বিদ্রোহী বাহিনী নিজস্ব স্যাটেলাইট টিভি চ্যানেল আল-মাসিরাহেতে তিনি বলেন, ‘‘আমেরিকা ও ইজ়রায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত।’’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় নিজের দফতরেই মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। হামলায় প্রাণ হারিয়েছেন খামেনেইয়ের মেয়ে, জামাই, নাতি-নাতনি, ধর্মগুরুর পুত্রবধূ। এরপর থেকেই আমেরিকার মিত্র দেশগুলিতে বেপরোয়া আক্রমণ চালায় ইরান। প্রত্যাঘাত করছে আমেরিকা-ইজরায়েলও। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কে মুহুর্মুহু মিসাইল ও ড্রোন হামলা চালানো হচ্ছে।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...