নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – গত ফেব্রুয়ারির শেষ দিন থেকে এপ্রিলের শুরু। ১ মাসের বেশি সময় ধরে চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। হামলা, পাল্টা হামলার খেলা চলছে বিশ্বের ৩ সামরিক শক্তিশালী দেশের মধ্যে। এই আবহে আচমকা মার্কিন সেনা সর্বাধিনায়ক (আর্মি চিফ অফ স্টাফ) র্যান্ডি জর্জকে বরখাস্ত করে দিল ট্রাম্প প্রশাসন। তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথ।
পেন্টাগন সূত্রে খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা নীতি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিরক্ষা দফতরকে নতুন করে সাজাচ্ছেন হেগসেথ। সেই জন্যই র্যান্ডি জর্জকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে একাধিক শীর্ষ জেনারেল এবং অ্যাডমিরালদের বরখাস্ত করা হয়েছে। এক বিবৃতি দিয়ে পেন্টাগনের তরফ থেকে জানানো হয়েছে, “র্যান্ডি জর্জ আমেরিকার ৪১তম সেনা সর্বাধিনায়ক হিসাবে অবসরগ্রহণ করছেন। আমরা তাঁর অবসর জীবনের জন্য শুভকামনা জানাই।“
উল্লেখ্য, এখনও সেনা সর্বাধিনায়ক হিসাবে দেড় বছরের মেয়াদ ছিল র্যান্ডি জর্জের। এই দায়িত্বে পেয়েছিলেন ২০২৩ সালে। ইউনাইটেড স্টেটস মিলিটারি অ্যাকাডেমি থেকে স্নাতক করেছেন তিনি। মার্কিন সেনা বাহিনীর ভাইস চিফের দায়িত্ব পালন করেছেন র্যান্ডি জর্জ। বাইডেন আমলে প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সামরিক উপদেষ্টা ছিলেন তিনি।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের