নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - গত ৩ জানুয়ারি ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ একাধিক জায়গায় বোমাবর্ষণ করে মার্কিন সেনা। বেডরুমে ঢুকে সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে যায় মার্কিন সেনা। ভেনেজুয়েলার নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক। এই আবহে ভেনেজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন পররাষ্ট্র দফতরের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “ভেনেজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে সড়কপথে যাতায়াতের সময় বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। ভেনেজুয়েলায় মার্কিন দূতাবাসের সমস্ত কনস্যুলার পরিষেবা, রুটিন ও জরুরি পরিষেবা— এই মুহূর্তে বন্ধ রয়েছে। ফলে জরুরি পরিস্থিতিতে মার্কিন সরকার কোনও পরিষেবা দিতে পারবে না।”
আমেরিকার অভিযোগ, কিছু এলাকায় ভেনেজুয়েলার সশস্ত্র গোষ্ঠী ‘কোলেক্টিভোস’ রাস্তায় ব্যারিকেড তৈরি করছে। গাড়ি থামিয়ে মার্কিন নাগরিকত্ব বা আমেরিকার প্রতি সমর্থনের প্রমাণ খুঁজছে তারা। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। ইতিমধ্যেই যাঁরা সেখানে রয়েছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরিস্থিতি নিরাপদ না মনে হলে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র
হরমুজ প্রণালী বন্ধে কড়া বার্তা তেহরানের
শুক্রবার সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
হামাসের সঙ্গে পাকিস্তানের লস্কর এ তাইবার সঙ্গে যোগসূত্র রয়েছে বলে দাবি জানিয়েছে ইজরায়েল
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন
শুক্রবার বৈঠকে বসতে চলেছে ইসরায়েল - লেবানন
পাকিস্তানে তীব্র জ্বালানি সঙ্কট
নতুন করে যুদ্ধের ঘন কালো মেঘ ছেয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
একই ওষুধ দিয়ে একাধিক শিশুকে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার নয়া মোড়
আমেরিকাকে সাহায্য করার অভিযোগ উঠেছে এই দেশগুলির বিরুদ্ধে
হরমুজ অবরোধের সিদ্ধান্তকে কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা চালানো হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন