6a244cd09b090_Gallery_1780762103011
জুন ০৬, ২০২৬ রাত ১০:২২ IST

মানবভ্রূণের জিন পরিবর্তনে যুগান্তকারী সাফল্য, চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত

নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক - জিন প্রযুক্তির ক্ষেত্রে বড় সাফল্যের দাবি করলেন মার্কিন বিজ্ঞানীরা। মানবভ্রূণের ডিএনএ কাঠামো প্রায় নির্ভুলভাবে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন তাঁরা। এই সাফল্য ভবিষ্যতে বিভিন্ন জটিল রোগের কারণ অনুসন্ধান ও চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে একই সঙ্গে নৈতিকতা ও ‘ডিজাইনার শিশু’ তৈরির সম্ভাবনা ঘিরে নতুন বিতর্কও শুরু হয়েছে।

দীর্ঘদিনের গবেষণার পর আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জিন বিজ্ঞানীরা এই সাফল্য অর্জন করেছেন। গবেষকদের দাবি, ‘বেস এডিটিং’ নামে নতুন প্রযুক্তির সাহায্যে প্রাথমিক পর্যায়ের মানবভ্রূণের ডিএনএ-তে অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিবর্তন আনা সম্ভব হয়েছে। বিজ্ঞানীদের মতে, এর ফলে গর্ভপাত, বন্ধ্যাত্ব, অ্যালঝাইমার, ক্যানসার-সহ বিভিন্ন জটিল রোগের কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

পাশাপাশি কোনও শিশু কেন জন্মগতভাবে গুরুতর রোগ নিয়ে জন্মায়, সেই প্রশ্নের উত্তর খুঁজতেও এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এর আগে জিন সম্পাদনার ক্ষেত্রে ‘ক্রিসপার’ প্রযুক্তি ব্যবহার করা হলেও অনেক সময় ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকত। নতুন পদ্ধতিতে সেই ঝুঁকি অনেকটাই কমেছে বলে দাবি গবেষকদের। তবে ইউরোপের বহু দেশে এখনও মানবভ্রূণের জিন পরিবর্তন সংক্রান্ত গবেষণার উপর কড়া বিধিনিষেধ রয়েছে। ব্রিটেনেও জিনগতভাবে পরিবর্তিত ভ্রূণ কোনও মহিলার জরায়ুতে প্রতিস্থাপন করা আইনত নিষিদ্ধ।

অন্যদিকে, জিন বিজ্ঞানীদের একাংশের আশঙ্কা, এই প্রযুক্তির অপব্যবহার হলে ভবিষ্যতে নির্দিষ্ট বৈশিষ্ট্যসম্পন্ন ‘ডিজাইনার শিশু’ তৈরির প্রবণতা বাড়তে পারে। যদিও গবেষকদের মতে, সঠিক নিয়ন্ত্রণ ও নৈতিক কাঠামোর মধ্যে থাকলে এই প্রযুক্তি চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হবে।

এ বিষয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান ডিটার এগলি বলেন, “একজন বিজ্ঞানী হিসেবে আমরা গবেষণার মাধ্যমে নতুন তথ্য ও পথ সবার সামনে তুলে ধরতে পারি। কিন্তু আমাদের ভূমিকা ঠিক ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে। এর পরবর্তী সিদ্ধান্ত বা এর নৈতিক ব্যবহারের বিষয়টি সমাজ ও বাকি মানুষদের ওপরেই ছেড়ে দিতে হয়। আমরা কখনোই দাবি করছি না যে এই প্রযুক্তি আগামীকালই ক্লিনিকাল চিকিৎসার জন্য ব্যবহার করা যাবে। কারণ এই গবেষণার কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না, সেই সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর পাওয়া এখনো বাকি রয়েছে।”

আরও পড়ুন

'ভারত-চিন ইস্যুতে হস্তক্ষেপ নয়'! দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থান পুতিনের
জুন ০৬, ২০২৬

সন্তানদের সামনেই বিদেশিনীকে গণধর্ষণ, ২ দোষীর মৃত্যুদণ্ড বহাল রাখল উচ্চ আদালত
জুন ০৪, ২০২৬

বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ১১ আবাসিকের
জুন ০৪, ২০২৬

ফের ইউক্রেনে পুতিনের ভয়াবহ হামলা! ৬৫৬ ড্রোন ও ৭৩ ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত ১৩, আহত শতাধিক
জুন ০২, ২০২৬

আমেরিকায় ‘অপারেশন চেকমেট’! অবৈধ বসবাসের অভিযোগে গ্রেফতার ৩০ ভারতীয়, শুরু বিতাড়ন প্রক্রিয়া
জুন ০২, ২০২৬

মানুষের আয়ু হবে ১৫০ বছর! অমরত্বের খোঁজে ২.৪৭ লক্ষ কোটি টাকার প্রজেক্ট পুতিনের
জুন ০১, ২০২৬

সাতপাক ঘুরে মধুচন্দ্রিমায় রওনা,হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত পাইলটের
জুন ০১, ২০২৬

৪৪ বছর পর ফের বেউফোর্ট দুর্গে ইজরায়েলের পতাকা, দক্ষিণ লেবাননে বড় সামরিক সাফল্যের দাবি
মে ৩১, ২০২৬

পালানোর চেষ্টা ব্যর্থ! মার্কিন হামলায় সমুদ্রে ধ্বংস মাদক পাচারকারী ভেসেল
মে ৩১, ২০২৬

জল-গ্যাস-বিদ্যুতের ত্রিমুখী সঙ্কটে ফুঁসছে করাচি! রাস্তায় নেমে বিক্ষোভ, চরম ভোগান্তিতে লক্ষ মানুষ
মে ৩১, ২০২৬

ডিভোর্সের বদলা নিতে এআই-এর নোংরা খেলা! প্রাক্তন স্ত্রীর ‘ডিপফেক’ ছবি ছড়িয়ে শ্রীঘরে নামী প্রযোজক
মে ২৯, ২০২৬

কর্মস্থলে বুনো ভল্লুকের থাবায় পিষে গেল স্বপ্ন! কানাডায় মর্মান্তিক মৃত্যু ভারতীয় মার্শাল আর্ট তারকার
মে ২৯, ২০২৬

ফের রক্তাক্ত লেবানন! নেতানিয়াহুর হুঁশিয়ারির রাতেই ইজরায়েলি হামলায় মৃত ৩১
মে ২৮, ২০২৬

TV 19 Network NEWS FEED

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্...

সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত অন্তত ৪, পলাতক হামলাকারী

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত...

খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য প্রকাশে শোরগোল নেটদুনিয়া

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য...

ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট তার অবরুদ্ধ করার হুমকি ইরানের

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট ত...

‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায় তছনছ বিমানবন্দর, মৃত ৩

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায়...

জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...