নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সরকারি চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য ভারতীয় ডাক বিভাগে এসেছে কাজের সুযোগ। স্টাফ কার ড্রাইভার পদে মোট ১১ জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগে পে লেভেল-২ অনুযায়ী মাসে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। তবে এই পদে আবেদন করার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সহ প্রয়োজনীয় নথি আর কাজের অভিজ্ঞতা থাকা জরুরি।
ভারতীয় ডাক বিভাগের মেল মোটর সার্ভিসের অধীনে এই নিয়োগ হবে। বেঙ্গালুরু ডেপোতে ১০টি পদ রয়েছে, আর মহীশূর ডেপোতে রয়েছে ১টি পদ। সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী পে লেভেল-২ এর বেতন কাঠামোতে নিয়োগ হবে। মূল বেতনের পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতার সুবিধাও মিলতে পারে। এক্ষেত্রে
কারা আবেদন করতে পারবেন ?
এই নিয়োগে মূলত কেন্দ্রীয় সরকারের কর্মরত কর্মচারীরা আবেদন করতে পারবেন। ডাক বিভাগের ডেসপ্যাচ রাইডার আর এমটিএস পদে থাকা কর্মীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি, অবসরের এক বছরের মধ্যে থাকা সশস্ত্র বাহিনীর জওয়ানরাও নির্দিষ্ট শর্ত পূরণ করলে আবেদন করার সুযোগ পাবেন।
আবেদনকারীকে অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। আর হালকা ও ভারী মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। কমপক্ষে ৩ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা সহ গাড়ির ছোটখাটো যান্ত্রিক সমস্যা চেনার প্রাথমিক জ্ঞানও প্রয়োজন।
কী ভাবে আবেদন করবেন?
১. প্রথমে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটের Vacancies বিভাগে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে হবে।
২. বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
৩. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, বয়সের নথি, বৈধ এলএমভি আর এইচএমভি ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্রের কপি দিতে হবে।
৪. আবেদনপত্র আর প্রয়োজনীয় নথি নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। অর্থাৎ এই নিয়োগে সাধারণ প্রার্থীদের মতো অনলাইনে ফর্ম পূরণ করে জমা দেওয়ার ব্যবস্থা নেই।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের