নিজস্ব প্রতিনিধি , লখনউ - যোগীরাজ্যে নারকীয় হত্যাকাণ্ড। মা-স্ত্রীকে নৃশংস খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয় , দুজনের খুলি ফাটিয়ে মাংস খায় ওই যুবক। গোটা ঘটনার সাক্ষী ছিল এলাকাবাসীরা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , ঘটনাটি কুশিনগরের পার্সা গ্রামের। অভিযুক্ত ব্যক্তির নাম সিকন্দর গুপ্তা। সিকন্দর ছিলেন মদ-গাঁজায় আসক্ত। মাঝে মধ্যেই মা রুনা দেবী ও স্ত্রী প্রিয়াঙ্কাকে খুনের হুমকি দিতেন। প্রথমে বাড়ির ছাদে প্রিয়াঙ্কা ও মাকে লাঠিপেটা করে সিকন্দর। এরপর সিমেন্টের একটি চাঁই দিয়ে বারবার মাথায় আঘাত করে। এর ফলে মাথার খুলি ফেটে চৌচির হয়ে যায়। দুজনের চিৎকারে মুহূর্তের মধ্যে বাড়ির সামনে জড়ো হন এলাকাবাসীরা।
গ্রামবাসীদের দাবি , মা ও স্ত্রীর মাথার খুলি থেকে মাংস খাচ্ছিলেন ওই যুবক। এমনকী মা ও স্ত্রীর মাংসের টুকরো জনতার ভিড়ে ছুড়ে ফেলতে থাকেন। এরপরেই আতঙ্কে ওই জায়গা থেকে পালাতে শুরু করেন গ্রামবাসীরা। ভয়ে চিৎকার শুরু করেন সকলে।
স্থানীয়দের একজন পুলিশে খবর দিলে তারা কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ছাদে উঠে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে জোড়াখুনের মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি , মানসিক রোগে ভুগছিলেন অভিযুক্ত। তার চিকিৎসার ব্যবস্থাও করছে পুলিশ।
কল্যাণ ব্যানার্জীকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
বাদল অধিবেশন থেকে পুরোপুরি সাসপেন্ড করা হল কল্যাণ ব্যানার্জীকে
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের