নিজস্ব প্রতিনিধি, কলকাতা- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা শুরু হয়েছে। পরাজয়ের পর তার চেহারার পরিবর্তন নিয়েও চলছে জল্পনা। এরই মাঝে মমতার রূপচর্চা নিয়ে মুখ খুললেন সৌন্দর্য বিশেষজ্ঞ ও উদ্যোক্তা কেয়া শেঠ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কেয়া শেঠ জানান, বহু বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্বকের যত্নের দায়িত্বে ছিলেন তিনি। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী হিসেবে ব্যস্ত সময়সূচির মধ্যেও মমতা নিজের ত্বকের পরিচর্যার বিষয়ে যথেষ্ট সচেতন ছিলেন।
কেয়া শেঠের কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সাধারণ জীবনযাপন পছন্দ করেন। ভারী মেকআপের বদলে তিনি প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতেই বেশি গুরুত্ব দিতেন।' নিয়মিত পরিচর্যা ও স্বাস্থ্যকর অভ্যাসই তার সৌন্দর্যের অন্যতম রহস্য বলে জানান কেয়া।
মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপচর্চা নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও, কেয়া শেঠের বক্তব্যে উঠে এসেছে তার দীর্ঘদিনের পরিচর্যার কিছু তথ্য। তবে চেহারার পরিবর্তন নিয়ে যে জল্পনা চলছে, তা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের