নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টলিপাড়ায় ফের বড়সড় বিতর্ক। জনপ্রিয় অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিনোদন মহল ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, কৌশিক কর্মকার নামে এক ব্যক্তি কলকাতা চারু মার্কেট থানায় অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, নতুন চলচ্চিত্র নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ১ কোটি ৫ লক্ষ টাকা নিয়েছিলেন অভিনেতা। কিন্তু টাকা নেওয়ার পর সেই ছবির কাজ শুরু হয়নি এবং প্রকল্পটি বাস্তবায়িতও হয়নি।

প্রসঙ্গত এই অভিযোগের ভিত্তিতে চারু মার্কেট থানার পুলিশ অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। যদিও এই ঘটনা প্রসঙ্গে অভিনেতার তরফ থেকে এখনও পর্যন্ত কোনোরকম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের