69d51595384dd_WhatsApp Image 2026-04-07 at 19.57.06
এপ্রিল ০৭, ২০২৬ রাত ০৯:১২ IST

কম সময়ে চটজলদি স্ন্যাক্স , ঘরোয়া কিছু সামগ্রী দিয়ে বানিয়ে নিন সুস্বাদু আলু ব্রেড প্যান কেক

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সন্ধ্যেবেলা বাড়িতে থাকলেই অনেকেরই হালকা কিছু খেতে ইচ্ছে করে। তবে সবসময় বাইরে থেকে কিনে খেতে ভালো লাগে না। আবার বাড়িতে বানাতে গেলেও বেশি সময় লাগবে ভেবে আর বানানোর সেই ইচ্ছেটা থাকে না। তাই  খুব অল্প সময়েই, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই সহজে আপনারা বানিয়ে নিতে পারেন আলু ব্রেড প্যান কেক।

উপকরণ - ৫টি স্লাইস পাউরুটি, ৩টি সেদ্ধ আলু ,২টি পেঁয়াজ কুচি ,৪টি কাঁচা লঙ্কা কুচি ,ধনেপাতা কুচি, লবণ স্বাদমতো, চাট মশলা বা ভাজা জিরে গুঁড়ো অর্ধেক চা চামচ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, সাদা তেল বা বাটার,মেয়োনিজ ।

কিভাবে বানাবেন ?

প্রথমে একটি পাত্রে জল নিয়ে পাউরুটিগুলোকে ভিজতে দিন, যতক্ষণ না নরম হচ্ছে। অন্যদিকে গ্যাসে ৩টি আলু সেদ্ধ করতে বসিয়ে দেবেন। এরপর একটি বড়ো পাত্রে সেদ্ধ করা আলু আর জল থেকে পাউরুটিগুলো তুলে নেবেন। এবার দুটিকে একসাথে মেখে একটা মন্ড বানিয়ে নিন। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদমতো অরিগ্যানো, চিলি ফ্লেক্স, লবণ আর অর্ধেক চা চামচ চাট মশলা বা ভাজা জিরে গুঁড়ো দিয়ে পুরোটা মেখে একটা মিশ্রণ তৈরি করে নেবেন। মিশ্রণ বানানো হয়ে গেলে সেটিকে ১০ মিনিট ঢেকে রেখে দিন।

১০ মিনিট পর ঢাকনা খুলে মিশ্রণটি থেকে ছোট ছোট বল আকারে বানিয়ে নেবেন। ওই বলগুলিকে চামচ বা হাত দিয়ে চেপে প্যান কেকের আকারে তৈরি করে নিন। এরপর গ্যাসে একটি ফ্রাইপ্যান বা রুটি সেঁকার তাওয়া বসিয়ে পরিমাণমতো সাদা তেল বা মাখন দিয়ে দেবেন। মাখন বা তেল গরম হয়ে গেলে বানানো প্যান কেকগুলো উল্টে-পাল্টে মুচমুচে করে ভেজে নিন। খেয়াল রাখবেন প্যান কেকগুলো যেন পুড়ে না যায়, ওগুলো হালকা ক্রিস্পি আর সোনালি রঙ হবে। এরপর ভাজা হয়ে গেলে মেয়োনিজের সঙ্গে গরম গরম পরিবেশন করুন আলু ব্রেড প্যান কেক।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের