নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সাত সকালে অফিসের তারায় রান্না করতে কার ভালো লাগে। এদিকে আবার পেট মানেনা। খিদে তো পাবেই। ফেরার সময় বাজার টুকুই করা যায় তবে রোজ কি আর শরীর দেয় রাতে খাবার বানিয়ে রাখার। তবে নিত্যদিনের এই খালি পেট থেকে নিস্তার পেতে পারেন আপনি। অফিস যাওয়ার আগে ৫টা মিনিট তো হাতে রাখাই যায়। তাহলেই বানিয়ে ফেলতে পারেন দইয়ের স্যান্ডউইচ।
দইয়ের স্যান্ডউইচ -
একটি পাত্রে জল ঝরানো টকদই নিয়ে তাতে একে একে পেঁয়াজকুচি, শসাকুচি, ক্যাপসিকামকুচি, টম্যাটোকুচি, নুন, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, গোলমরিচগুঁড়ো মিশিয়ে নিন ভাল করে। এ বার দু’টি মাল্টিগ্রেন পাউরুটিকে তিনকোনা করে কেটে অল্প মাখনে সেঁকে নিন। দু’টি পাউরুটির মাঝে ভরে দিন দইয়ের পুর। ৫ মিনিটেরও কম সময় তৈরি হয়ে যাবে এই খাবার।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের